নববর্ষে মুখ্যমন্ত্রীর উপহার, পয়লা বৈশাখের আগেই উদ্বোধন কালীঘাট স্কাইওয়াকের

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাট স্কাই ওয়াকের কাজ শেষ। মানুষ অপেক্ষায় ছিল কবে এর উদ্বোধন হবে তা দেখার জন্য। অবশেষে সামনে এল দিনক্ষণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা নববর্ষের আগের সন্ধ্যায় উদ্বোধন হবে কালীঘাট স্কাইওয়াকের।

প্রতি বছরের মতো পুজো দিতে ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে আসবেন। ওই দিনই মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করবেন তিনি। প্রসঙ্গত,গত বছর কালীপুজোর আগে স্কাইওয়াক উদ্বোধনের চেষ্টা করা হলেও তখন কাজ সম্পন্ন হয়নি। তাই উদ্বোধন করাও যায়নি। কিন্তু এ বার মার্চের শেষ সপ্তাহে কালীঘাট স্কাইওয়াক নির্মাণ সম্পূর্ণ, তাই উদ্বোধনেও আর বাধা নেই। পয়লা বৈশাখ থেকেই কালীঘাটে আগত পুণ্যার্থীদের জন্য খুলে যাবে স্কাইওয়াকের দ্বার।

২০১৮ সালে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হলেও কাজ শুরু হয় ২০২১ সালে। সেই বছরই মুখ্যমন্ত্রী কালীঘাটের স্কাইওয়াক তৈরির নির্দেশ দেন। নির্দেশ মতো কাজ শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। এরপর কোভিডের আক্রমণের কারণে লকডাউনের জেরে স্কাইওয়াক তৈরির কাজ আটকে গিয়েছিল। করোনা পরিস্থিতি কাটতেই জোর কদমে শুরু হয় আবার কাজ। কালীঘাট স্কাইওয়াকের নির্মাণে প্রাথমিক ক্ষেত্রে বাজেট ছিল ৭৭ কোটি টাকা। তবে কাজের বিলম্বের কারণে খরচ বৃদ্ধি পেয়ে প্রায় ৯০ কোটি টাকায় পৌঁছেছে।

এদিকে স্কাইওয়াক নির্মাণের জন্য রিফিউজি হকার্স মার্কেটের ব্যবসায়ীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যতীন দাস পার্কের ভেতর। চার বছর পর তাঁদের পুনর্বাসন দেওয়া হয়েছে কালীঘাটে তৈরি নতুন এসি মার্কেটে। সেখানেই দোকান সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক