আনচেলত্তিকে পেতে বড় অঙ্কের গাঁটের কড়ি খসাতে হবে ব্রাজিলকে

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রাজিল দলে চলছে বেহাল দশা। সময়টা ভাল যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।সদ্যই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে হেরেছে দলটি। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে এমন হারের পর নাকি ব্রাজিল ফুটবল ফেডারেশনে দরিভালের ছাঁটাই নিয়ে কথা উঠেছিল।তবে শেষ পর্যন্ত জল্পনাই সত্যিই হয়েছে। শুক্রবার দরিভালকে ছাঁটাই করেছে ব্রাজিল ফুটবল সংস্থা। আর এরপর থেকে নয়া কোচ করার ভাবা হচ্ছে রিয়াল কোচ আনচেলত্তিকে।তবে আনচেলত্তিকে কোচ করতে হলে নাকি মোটা অঙ্কের গাটের কড়ি খসাতে হবে ব্রাজিল দলকে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনে দরিভালের জায়গা কে নেবে এই নিয়ে ফুটবলের অন্দরে চলছে নানান জল্পনা কল্পনা।তবে কে আদেও নয়া কোচ হবেন সেই সম্পর্কে কিছু জানায় নি ব্রাজিল দল।অবশ্য সেই দৌড়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও সৌদি আরবের ক্লাব আল হিলালের জর্জ জেসুস।

ইতিমধ্যেই ব্রাজিলের সম্ভাব্য কোচ হওয়ার জন্য শীর্ষ দুই প্রার্থীর মধ্যে কার বেতন কত হতে পারে তা নিয়ে  সম্ভাব্য একটি অঙ্ক দাঁড় করিয়েছেন দেশটির সংবাদমাধ্যম। জানা গিয়েছে সিবিএফ সভাপতির কাছে পারিশ্রমিক বাবদ ৮ মিলিয়ন ইউরোর আবেদন রয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে, ব্রাজিলের কোচ হওয়ার প্রত্যাশী আরেক প্রার্থী বর্তমানে সৌদি ক্লাব আল হিলালের দায়িত্বে থাকা জর্জ জেসুস। তাকে আনা হলে সিবিএফ গুনতে হবে আনচেলত্তির প্রায় অর্ধেক। বছরে তার বেতন হতে পারে ৫ মিলিয়ন ইউরো যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬৫ কোটি টাকা। তবে জেসুসের সৌদি ক্লাব ছেড়ে আসার বিষয়টি তার ওপরও নির্ভর করছে।

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের