প্রতি মাসে স্কুলেই পালিত হবে পড়ুয়াদের জন্মদিন,বাঁকুড়ার স্কুলে মিড-ডে মিলে মুরগি-মিষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি :পড়ুয়াদের মধ্যে আগ্রহ বাড়াতে স্কুলেই এখন থেকে উদযাপন হবে জন্মদিনও। ধুমধাম করে কাটা হবে কেক।সেই কেক বিতরণ করা হবে পড়ুয়াদের মধ্যে। এই খবরে খুশি পড়ুয়া ও অভিভাবকরা।এমন অভিনব উদ্যোগে শিরোনামে এল বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়।

যে মাসে স্কুলের যত জন পড়ুয়ার জন্মদিন সেই তালিকা খুঁজে বের করা হবে। এরপর শিক্ষক-শিক্ষকাদের সেই তালিকা অনুযায়ী সেই ক্লাসের পড়ুয়াদের জন্মদিন পালন করতে হবে। সেই মাসের শেষ শনিবার তারা সকলে কেক কাটবে স্কুলে।হইহই করে সকলে সেই কেক খাবে।সাংস্কৃতিক অনুষ্ঠান, বসন্ত উৎসব,সরস্বতী পুজোর খাওয়াদাওয়ার পরে এবার যুক্ত হল পড়ুয়াদের জন্মদিন উদযাপনও।

ইতিমধ্যেই কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয় সূত্রে খবর,মার্চে স্কুলের ১০ জন পড়ুয়ার জন্মদিন। শনিবার তারা সকলে মিলে কেক কেটেছে।সঙ্গে ছিল পায়েসও।১০ জনের জন্মদিন উপলক্ষে মিড ডে মিলের মেনুও বিশেষ ছিল।ডিম ভাতের বদলে মিড ডে মিলের পাতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, মুরগির মাংস, চাটনি, শেষ পাতে মিষ্টিও ছিল। কচিকাঁচার দল এই বিশেষ মেনু পেয়ে ভীষণ খুশি। চেটেপুটে খেয়েছে তারা।এই উদ্যোগে খুশি অভিভাবকরাও।

এই নিয়ে কেন্দুয়াডিহি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, তাঁদের স্কুলের বেশিরভাগ ছেলেমেয়েই খুব দুঃস্থ পরিবারের।মা, বাবা সকাল হলেই কাজে বেরিয়ে যান।কখন ফেরেন, তার কোনও ঠিক নেই। পড়ুয়াদের জন্মদিন পালন করতে পারে না তারা। এমতবস্থায় পড়ুয়ারা হিনমন্যতায় ভোগে তাই স্কুলের তরফে ঠিক করা হয়েছে, এভাবে প্রতি মাসেই জন্মদিন পালন করা হবে। এতে স্কুলের প্রতিও টান বাড়বে বাচ্চাদের। অন্যদিকে পড়াশোনাও ভাল হবে।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর