‘সবই গুরুর আশির্বাদ’,রোনাল্ডোর রেকর্ড ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপ্পে

Share:

নিজস্ব প্রতিনিধি :রোনাল্ডোর আশির্বাদ রয়েছে কিলিয়ান এমবাপ্পের উপরে।এমবাপ্পে নিজেই বলেন তিনি গুরু মানেন রোনাল্ডোকে।এবার সেই রোনাল্ডোর রেকর্ড ছুঁলেন ফরাসি তারকা।লেগানেসের বিপক্ষে জোড়া গোল করে রিয়ালকে দারুণ এক জয় এনে দিলেন ফরাসি এই তারকা।সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে।তবে সেই লিড এক মিনিটের বেশি ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৩৩ মিনিটে ডিয়েগো গার্সিয়ার গোলে সমতা ফেরায় লেগানেস। 

এই জোড়া গোলের মাধ্যমে নিজের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোলের মাইলফলকে পৌঁছালেন এমবাপ্পে।এই কীর্তি গড়তে তার লেগেছে ৪৪ ম্যাচ।২০০৯-১০ মৌসুমে রোনাল্ডো রিয়ালে প্রথম বছরে ৩৩ গোল করেছিলেন।তবে মৌসুমের অনেকটা সময় বাকি থাকায় এমবাপ্পে রোনাল্ডোকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।অবশ্য তা গর্ব হিসবেই নেবেন রোনাল্ডো।কেননা শিষ্য রেকর্ড ভেঙে ফেললে তা গুরুর সম্মান বাড়বে বৈকি কমবে না।

এই নিয়ে এমবাপ্পেকে জিজ্ঞেস করা হলে হাসিমুখে উত্তর দেন তিনি।রোনাল্ডোর পাশে নাম লেখানো নিয়ে উচ্ছ্বসিত এমবাপ্পে বলেন,‘এই ম্যাচটি আমার জন্য বিশেষ কিছু।রোনাল্ডোর সমান গোল করা গর্বের বিষয়।আমরা সবাই জানি, রিয়াল মাদ্রিদে রোনাল্ডো কতটা গুরুত্বপূর্ণ!আমাদের মাঝে কথাও হয়, তিনি আমাকে পরামর্শ দেন।তবে শুধু গোল করলেই হবে না, শিরোপাও জিততে হবে।আমি তাঁকে গুরু মানি। সুতরাং আমার লক্ষ্য শিরোপা জেতাও।’

এদিকে এমবাপ্পের পারফরম্যান্সে মুগ্ধ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।ম্যাচ শেষে তিনি বলেন, ‘এমবাপ্পে দারুণ খেলছে, আমরা এটাই তার থেকে চাই।ভবিষৎতে যেন সে আরও এগিয়ে যায়। দলকে এগিয়ে নিয়ে যেতে পারে।’   

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩