বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, গত বুধবার (২৬ অগস্ট) রাত ১০টা নাগাদ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারদহ এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, গত বুধবার (২৬ অগস্ট) রাত ১০টা নাগাদ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারদহ এলাকায়। এরপর গতকাল বৃহস্পতিবার (২৭ অগস্ট) কিশোরীর মা নিজেই তাঁর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যক্তি। তাঁর নাম সেলিম। জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী লালমনিরহাট সদর উপজেলার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। কিশোরীর মায়ের অভিযোগ, ঘটনার দিন সেলিম তাঁর সৎ মেয়েকে কচুয়ারপাড় এলাকায় মামার বাড়িতে বেড়াতে নিয়ে গিয়েছিল।

সেখান থেকে ফেরার পথে সে তাঁর মেয়ের সঙ্গে এই কুকর্ম করেছে। জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা হয়ে কাশিরডাঙ্গা এলাকার একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে তাঁর কিশোরী মেয়েকে ধর্ষণ করে এবং তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে সেলিম পালিয়ে যায় বলে অভিযোগ নির্যাতিতার মায়ের। এরপর নির্যাতিতা কোনরকমভাবে স্থানীয় এক প্রতিবেশীর বাড়িতে পালিয়ে আসে। পরে পড়শিরাই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। এবং পাটগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

নির্যাতিতা কিশোরীর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত সেলিমের ফোন বন্ধ থাকায় তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘এ ঘটনায় কিশোরীর মা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’ তবে বাংলাদেশে শিশু-কিশোরী ধর্ষণের ঘটনা নতুন নয়। গত বছর ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। ঘটনায় এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছিল।

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট