বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: অগস্টের শেষ সপ্তাহে ফের বদলাতে চলেছে আবহাওয়ার চিত্র। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হওয়ায় আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা অমৃতসর, আম্বালা, মুজফ্‌ফরনগর, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ, রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই আগামীকাল শনিবার ২৯ অগস্ট, একই অঞ্চলে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পুরুলিয়ার দু’-একটি জায়গায় ভারী বৃষ্টির খবরও মিলেছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আকাশ মেঘলা থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

শনিবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৯ থেকে ৩১ অগস্ট, অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়লে দিনের তাপমাত্রায় সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি পুরোপুরি কাটবে না। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চললেও সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে পারে বর্ষার দাপট। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরের এই পাঁচ জেলায় অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি তিন জেলা, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে।

যাদবপুরে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার