নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে দ্বিতীয় সমরাস্ত্র কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (২৭ অগস্ট) ওই কারখানা গড়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ৫৪.৯৯ একর জমি বরাদ্দ করেছে পাট ও বস্ত্র মন্ত্রক। এটি হবে দেশের দ্বিতীয় সমরাস্ত্র কারখানা। ৫৬ বছর পর বাংলাদেশে কোনও যুদ্ধাস্ত্র তৈরির কারখানা গড়ে উঠছে। মূলত ড্রোন এবং সেনাবাহিনীর জন্য ব্যবহৃত গোলাবারুদ তৈরি হবে নতুন কারখানাটিতে। পাকিস্তান ও তুরস্কের সাহায্যেই ওই কারখানা গড়ে তোলা হবে।

বর্তমানে বাংলাদেশের একমাত্র সমরাস্ত্র কারখানাটি ঢাকার অদূরে গাজীপুরে সেনানিবাসের ভিতরে। দ্বিতীয় সমরাস্ত্র কারখানার জন্য সীতাকুণ্ডের ফৌজদারহাটকে বেছে নেওয়ার কারণ জানাতে গিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন, ‘ফৌজদারহাট জায়গাটি পাহাড়ি এলাকা। ভবিষ্যতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর প্রভাব যাতে বাইরে না পড়ে, সে দিক বিবেচনায় জায়গাটি খুবই নিরাপদ। এছাড়া এটি চট্টগ্রাম বন্দরের কাছাকাছি হওয়ায় কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের নিরাপত্তার জন্যও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ দ্বিতীয় সমরাস্ত্র কারখানা গড়ার যুক্তি হিসেবে সেনাপ্রধান বলেন, ‘যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র নতুন কারখানায় উ‍ৎপাদিত হবে। আমদানি করে যুদ্ধ করা সম্ভব নয়। এই কারখানা থেকে আমাদের নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত সমরাস্ত্র বিদেশে রফতানি করা সম্ভব হবে। নতুন এই কারখানায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ দেশের সব বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সমরাস্ত্র উৎপাদন করা হবে।’

শেখ হাসিনা সরকারের পতনের পরেই ভারতকে ‘সম্ভাব্য শত্রু’ হিসেবে চিহ্নিত করে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চিন থেকে ২০টি যুদ্ধবিমান কেনার পাশাপাশি দেশের মধ্যেই দ্বিতীয় সমরাস্ত্র কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানপ্রেমী সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। পাকিস্তান ও তুরস্কের যুদ্ধাস্ত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সংস্থার সহযোগিতায় দেশের দ্বিতীয় সমরাস্ত্র কারখানা গড়ে তোলা হবে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব