ভুল প্রক্রিয়াতে নমিত সিং – র বিরুদ্ধে মামলা করা হয়েছে, বিস্ফোরক বিধায়ক সোমনাথ শ্যাম

Share:

নিজস্ব প্রতিনিধি, জগদ্দল: গত ২৬ শে মার্চ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং – এর বাড়ির সামনে গুলি এবং বোমা চলার ঘটনায় পুলিশের তরফ থেকে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে শত প্রণোদিত মামলা রুজু করা হয়েছে, জগদ্দল থানার(Jagatdal P.S.) পুলিশের পক্ষ থেকে তৃণমূল কর্মী নমিত সিং ও সোনু জয়সওয়ালের বিরুদ্ধে। পুলিশের দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিযোগ করলেন জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম(MLA Somnath Shyam)।বিধায়কের দাবি ভুল ভিডিও ফুটেজ দেখিয়ে পুলিশকে বিভ্রান্ত করেছেন বিজেপি নেতা অর্জুন সিং(Arjun Singh)। তার আরো দাবী যে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে সেটি অনেক পুরনো।

সেই মামলায় নমিত সিং আগেই জামিন নিয়ে নিয়েছে। অর্জুন সিং নিজের জনপ্রিয়তা ক্রমশ এলাকায় হারাচ্ছে। আর তাই মিথ্যে মামলার আশ্রয় দিচ্ছে। দাবি সোমনাথ শ্যামের। এদিকে, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে দাবি করেন ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সোমনাথ শ্যামেরা নিজেদের পায়ের তলার জমি নড়বড়ে হয়ে গেছে বুঝতে পেরে মিথ্যা অভিযোগ আনছে।  যে পুরনো ভিডিও  পুলিশকে দিয়েছে বলছেন, পুলিশ নিজে সেই ভিডিও’র সত্যতা যাচাই করে এফআইআরে(FIR)  উল্লেখ করেছে।

পুলিশ সুয়োমোটো মামলায় ওই ভিডিও’র সত্যতা যাচাই করে উল্লেখ করেছে। অতএব বিধায়ক সোমনাথ শ্যামেরা যতই পুরনো ভিডিও বলে দাবি করুন না কেন পুলিশ সঠিক পথে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। নমিত সিং এর হাতে যে বেআইনি আগ্নেয়াস্ত্র ছিল তা ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজে প্রমাণ মিলেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের