হিমাচল প্রদেশে ভূমিধসে গাড়ির উপড়ে আছড়ে পড়ল গাছ, ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, শিমলা: বেড়াতে এসে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৬ পর্যটকের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মণিকরণ গুরুদ্বারের কাছে। গাছ চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন আরও পাঁচ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কেউ চাপা পড়েছেন কিনা, তা সন্ধান করছেন উদ্ধারকারীরা।

কুলুর অতিরিক্ত জেলাশাসক অশ্বিন কুমার জানিয়েছেন, এদিন বিকালে আচমকাই মণিকরণ-সহ কুলুর বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া শুরু হয়। ওই ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ভূমিধসের মতো ঘটনাও ঘটেছে। বিকেল পাঁচটা নাগাদ মণিকরণ গুরুদ্বারের সামনে পার্কিং লটের কাছে পর্যটকদের দাঁড় করানো গাড়ির উপরে একটি বিশাল গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা তিন পর্যটক সহ ছয় জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মী ও পুলিশ। শুরু হয় উদ্ধার কার্য। ঘটনাস্থলে ছুটে যান কুলুর মহকুমা শাসক বিকাশ শুক্লা। বিশাল গাছ সরিয়ে চাপা পড়ে থাকা পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকারীরা।  নিহতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।

ইতিমধ্যেই মণিকরণের দুর্ঘটনা নিয়ে একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, আচমকা ঝোড়ো হাওয়ায় একের পর এক গাছ উপড়ে যাচ্ছে। রাস্তার পাশে দাঁড় করানো পর্যটকদের গাড়ির উপরে আছড়ে পড়ছে বিশাল গাছ। আতঙ্কিত হয়ে আর্ত চি‍ৎকার করে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। ভূমিধসের কারণে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে গিয়েছে। ফলে বেড়াতে আসা বহু পর্যটক আটকে পড়েছেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার