ভাটপাড়াতে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি ভাটপাড়া: গঙ্গায় স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ এক যুবক। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার(Bhatpara P.S.) কাঁকিনাড়া গঙ্গার ঘাটে। নিখোঁজ যুবক বিশ্ব প্রতাপ দাস ভাটপাড়া পুরসভার(Bhatpara Municipality) ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজ চলছে। নিখোঁজ যুবকের বাবা ইন্দ্রাসন দাস জানান, উচ্চ মাধ্যমিক পাশের পর ছেলে সেনাবাহিনীতে যোগ দেবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রতিদিন সকাল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে মাঠে দৌঁড়ে আটটায় বাড়ি ফিরতো।

কিন্তু আজ বাড়ি না ফেরায় ফোন করলে ছেলে জানায়, গঙ্গা ঘাটের সিঁড়িতে বসে বন্ধুদের সঙ্গে স্নান করছে। কিছুক্ষন বাদে ফোন করলে ছেলের এক বন্ধু ফোন ধরে জানায় তাঁরা কাঁকিনাড়া গঙ্গার ঘাটে আছে। নিখোঁজ যুবকের পরিবারের লোকজন এসে খোঁজ চালিয়ে বিশ্ব প্রতাপের কোনও সন্ধান পায় নি। কিন্তু সিঁড়ি থেকে ওর জামা পাওয়া গেছে। ভাটপাড়া থানার পুলিশের উপস্থিতিতে ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজ চলছে। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি।

তার বাবা জানান গঙ্গায় যাওয়ার আগে তার সাথে তার ছেলের ফোনে কথা হয়েছিল। সে সাঁতার জানে না তাই ছেলেকে গঙ্গায়(Ganga) স্নান করতে বারণ করেছিলেন বাবা। ছেলে বলেছিল বন্ধুরা স্নান করবে সে তাদের সঙ্গে আছে তারপর বাড়ি ফিরে আসবে। কিন্তু দীর্ঘ সময়ের পরেও না ফেললে অবশেষে বাবা যখন কাঁকিনাড়া ঘাটে ছুটে যান সেখানে গিয়ে তার ছেলের গেঞ্জি এবং মোবাইল ফোন গঙ্গার ঘাট থেকে উদ্ধার করেন। বন্ধুদের সন্ধান মেলেনি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের