রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারিয়ে প্রথম জয় পেল রাজস্থান

Share:

 নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গার ভেল্কিতে কুপোকাত হল চেন্নাই সুপার কিংস। রবিবার (৩০ মার্চ) বর্ষাপারা স্টেডিয়াম রুদ্ধশ্বাস লড়াই শেষে ঋতুরাজ গায়কোয়াড়দের ৬ রানে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয়ের মুখ দেখল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানেই থমকে গেল চেন্নাই।

জয়ের জন্য ১৮৩ রান তাড়া করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় চেন্নাই। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে দলকে নির্ভরতা দেওয়া রাচিন রবীন্দ্র শূন্য রান করে প্রথম ওভার জোফ্রা আর্চারের চতুর্থ বলেই ফিরে যান। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সই ধাক্কা খানিকটা সামাল দেন রাহুল ত্রিপাঠী ও অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তবে অষ্টম ওভারে রাহুলকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়ানিন্দু হাসরঙ্গা। চার নম্বরে ব্যাট করতে নামা শিভম দুবে ফের ব্যর্থ হয়েছেন। ৮ বল ১২ রান করে হাসরঙ্গার বলেই ফেরেন তিনি। ক্রমশই চেন্নাই দলে বোঝা হয়ে উঠছেন তরুণ ব্যাটার। সমর্থকরা বলছেন, গলাধাক্কা দিয়ে প্রথম একাদশ থেকে শিভমকে বের করে দেওয়া উচিত। জলের বোতল কিংবা খেলোয়াড়দের গ্লাভস-ব্যাট মাঠে বয়ে নিয়ে যাওয়ার মতো কাজ দেওয়া হোক তাঁকে। পাঁচ নম্বরে নামা বিজয় শঙ্করও হতাশ করে ফিরে যান। ৫ বলে ৯ রান করে তিনিও হাসরঙ্গার শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজা ১৩.১ ওভারে চেন্নাইকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। মাহেশ তিকশানার বলে ২ রান নিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ঋতুরাজ। অর্ধশতরান পূর্ণ করতে ৩৭ বল নিয়েছেন চেন্নাই অধিনায়ক। পঞ্চম উইকেটে ৩৭ রান যোগ হওয়ার পরে ঋতুরাজকে (৪৪ বলে ৬৩) ফিরিয়ে চেন্নাইকে জোর ধাক্কা দেন হাসারঙ্গা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৯ নম্বরে ব্যাট করতে নেমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এদিন অবশ্য সাত নম্বরে ব্যাট করতে আসেন তিনি। ধীরে সুস্থে মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন দুই অভিজ্ঞ ব্যাটার। শেষ দুই ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ৩৯ রানের। ১৯তম ওভারে বল করতে আসেন তুষার পাণ্ডে। তাঁর বল দুই ছক্কা ও একটি চার হাঁকিয়ে মোট ১৯ রান তোলন ধোনি ও জাদেজা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। প্রথম বল ওয়াইড করন সন্দীপ শর্মা। দ্বিতীয় বলে ফিরে যান ধোনি (১০ বলে ১৬)। সেই সঙ্গে চেন্নাইয়ের জয়ের আশাও শেষ হয়ে যায়। ১৭৬ রানে থেমে যায় চেন্নাই। রবীন্দ্র জাদেজা ২২ বলে ৩২ ও জেমি ওভারটন চার বলে ১১ রান করে অপরাজিত থাকেন। রাজস্থানের সফল বোলার হাসরঙ্গা ৪ ওভার বল করে ৩৫ রানে চার উইকেট নিয়েছেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে