‘ভারতে শিক্ষা এখন আরএসএস প্রকল্পের বাস্তবায়ন’-, শিক্ষানীতি নিয়ে মোদিকে বিঁধলেন সোনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি:  শিক্ষা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার শিক্ষার ক্ষেত্রে কেবল তিনটি এজেন্ডা বাস্তবায়নের দিকে মনোনিবেশ করছে। এই এজেন্ডাগুলি হল কেন্দ্রীকরণ, বাণিজ্যিকীকরণ এবং সাম্প্রদায়িকীকরণ। হাই প্রোফাইল রাষ্ট্রীয় শিক্ষা নীতি  ২০২০ সাল থেকে চালু করার ফলে সরকারের আসল উদ্দেশ্য গোপন করা হয়েছে। ভারতের শিশু ও যুবকদের শিক্ষার প্রতি সরকার আসলে উদাসীন।

প্রথম সারির সংবাদপত্র দ্য হিন্দুতে প্রকাশিত একটি নিবন্ধে সোনিয়া গান্ধি লিখেছেন যে গত দশকে কেন্দ্রীয় সরকারের ট্র্যাক রেকর্ড স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তারা শিক্ষায় তিনটি প্রধান উদ্দেশ্যর সফল বাস্তবায়ন নিয়ে উদ্বিগ্ন। ১- কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষমতার কেন্দ্রীকরণ ২- শিক্ষায় বিনিয়োগের বাণিজ্যিকীকরণ এবং বেসরকারি খাতে আউটসোর্সিং, ৩- পাঠ্যপুস্তক, পাঠ্যক্রম এবং প্রতিষ্ঠানের সাম্প্রদায়িকীকরণ।

কংগ্রেস সভানেত্রীর কথায়, গত ১১ বছরে এই সরকারের কার্যকারিতার প্রধান বৈশিষ্ট্য হল ক্ষমতা দখল করা। আর এর সবচেয়ে ক্ষতিকর পরিণতি দেখা গেছে শিক্ষাক্ষেত্রে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীদের নিয়ে গঠিত কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে কোনও বৈঠক করেনি।

সোনিয়া বলেছেন যে NEP 2020 এর মাধ্যমে শিক্ষায় আমূল পরিবর্তন গ্রহণ এবং বাস্তবায়ন করার সময়ও কেন্দ্রীয় সরকার এই নীতিগুলির চলমানতা নিয়ে একবারের জন্যও রাজ্য সরকারগুলির সঙ্গে পরামর্শ করা উপযুক্ত বলে মনে করেনি। এটি প্রমাণ করে যে কেন্দ্রীয় সরকারের প্রধান নিজের কথা ছাড়া অন্য কারো কথা শোনেন না। কেন্দ্র ‘হুমকি’ দেওয়াতে বিশ্বাসী। কেন্দ্রের কথা না শুনলে তারা রাজ্য সরকারগুলিকে অনুদান প্রদানও বন্ধ করে দেয়।

কেন্দ্রীকরণ

উচ্চশিক্ষার দিকে ইঙ্গিত করে সোনিয়া গান্ধি বলেছেন যে কেন্দ্রীয় সরকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের অধিকারও বাতিল করেছে। এটি যুক্তরাষ্ট্রীয়তার কাঠামোর উপর আঘাত হানার সমান।

বাণিজ্যিকীকরণ

কংগ্রেস সভানেত্রী কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন যে নরেন্দ্র মোদি সরকার শিক্ষা ব্যবস্থার প্রকাশ্যে বাণিজ্যিকীকরণ করছে। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত সারা দেশে ৮৯,৪৪১টি সরকারি স্কুল বন্ধ এবং একীভূত হয়েছে। এই সময়ের মধ্যে দেশে ৪২,৯৪৪টি অতিরিক্ত বেসরকারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সরকারি শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে এবং অত্যন্ত ব্যয়বহুল ও অনিয়ন্ত্রিত বেসরকারি স্কুল ব্যবস্থার উপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সোনিয়ার আরও সংযোজন, “আমাদের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির ক্রমবর্ধমান প্রসার বাণিজ্যিকীকরণের ফলাফল। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (NAAC)-এর ঘুষ কেলেঙ্কারি থেকে শুরু করে অত্যন্ত অদক্ষ ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর মতো সরকারি শিক্ষা ব্যবস্থা এবং সংস্থাগুলি আর্থিক দুর্নীতির জন্য ক্রমাগত খবরের শিরোনামে থাকে। আমাদের পাবলিক এডুকেশন সিস্টেমে এই ক্রমবর্ধমান দুর্নীতি এবং হতাশা সরকার প্রদত্ত শিক্ষার রাজনীতিকরণ এবং বাণিজ্যিকীকরণের সঙ্গে যুক্ত।”

শিক্ষায় সাম্প্রদায়িকতা

কংগ্রেস সভানেত্রীর মতে, “কেন্দ্রীয় সরকারের তৃতীয় লক্ষ্য হল সাম্প্রদায়িকীকরণ। এর লক্ষ্য হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভারতীয় জনতা পার্টির দীর্ঘমেয়াদী আদর্শের প্রকল্পর বাস্তবায়ন ঘটানো। যার মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ঘৃণার চাষ করা।“

এনসিইআরটি বইয়ের অধ্যায় পরিবর্তনের অভিযোগে সরকারকে নিশানা করেছেন সোনিয়া। বলেছেন, “স্কুল পাঠ্যক্রমের মেরুদণ্ড হিসেবে বিবেচিত এনসিইআরটি পাঠ্যপুস্তকগুলি ভারতীয় ইতিহাসকে বিকৃত করার উদ্দেশ্যে সংশোধন করা হয়েছে।  মহাত্মা গান্ধির হত্যা এবং মুঘল ভারত সম্পর্কিত বিষয় সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তাছাড়া, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা একবার পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু জনসাধারণের প্রতিবাদের ফলে সরকার আবারও এটি বাধ্যতামূলক করতে বাধ্য হয়।”

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার