খুশির ঈদে বিষাদের ছায়া, কিশোরের গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বছরের শিশুর

পবিত্র ঈদের দিনেই শোক নেমে এল দিল্লির এক বাসিন্দার বাড়িতে। চার চাকা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই বছরের নিষ্পাপ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদের দিনেই শোক নেমে এল দিল্লির এক বাসিন্দার বাড়িতে। চার চাকা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই বছরের নিষ্পাপ শিশু। নিমেষেই ঈদের খুশি বদলে গেল বিষাদে। জানা গিয়েছে, শিশুটি খেলতে খেলতে বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছিল। তখনই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল একটি হুন্ডাই ভেন্যু চার চাকার গাড়ি। গাড়িটি চালাচ্ছিলেন একজন ১৫ বছর বয়সী কিশোর। তাঁর গাড়ির চাকাতেই পিষ্ট হয়ে মারা গিয়েছে নিষ্পাপ শিশু। বিষয়টি আবারও মনে করিয়ে দিচ্ছে, কীভাবে বিনা লাইসেন্সে অপ্রাপ্তবয়স্ক দের গাড়ি চালানোর মাত্রা বেড়ে যাচ্ছে, কীভাবে তাঁরা আইন লঙ্ঘন করছেন! ঘটনাটি ঘটেছে, রবিবার (৩০ মার্চ) দিল্লির পাহাড়গঞ্জে।

যখন খেলতে খেলতে শিশুটি বাড়ির বাইরের গলিতে পৌঁছে গিয়েছিল, তখনই বাচ্চাটিকে পিষে চলে যায় গাড়িটি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ভয়ঙ্কর ফুটেজটি। যেখানে দেখা যাচ্ছে, গাড়িটি ধীরে ধীরে এগিয়ে আসছে। নিহত শিশু আনাবিয়ার কাছ থেকে প্রায় এক মিটার দূরে গাড়িটি থামান গাড়ির চালক। এরপর গাড়িটি আবার চলতে শুরু করে এবং চালক বুঝতে পারেন না যে শিশুটি পথে রয়েছে। এরপর গাড়িটি এগিয়ে যায়। অজান্তেই শিশুটি ছেলেটির গাড়ির বাম সামনের চাকার কাছে চলে আসে। তখনই চাকায় পিষে যায় শিশুটি। ঘটনাটি দেখামাত্রই পথচারীরা গাড়ির দিকে ছুটে আসে, গাড়িটি উল্টে যায় এবং শিশুটিকে চাকার নিচ থেকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, গাড়িটি নিহতের পরিবারের এক প্রতিবেশীর এবং দুর্ঘটনার সময় প্রতিবেশীর ছেলে গাড়িটি চালাচ্ছিল। বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং অবহেলার কারণে মৃত্যু হয়েছে শিশুর। ইতিমধ্যেই এই বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত কিশোরের বাবা পঙ্কজ আগরওয়ালকে হেফাজতে নিয়েছে। ছোট্ট শিশুটির মর্মান্তিক মৃত্যুতে ঈদের আনন্দ নিমেষেই বিষাদে পরিনত হয়েছে। এই দুর্ঘটনা আবারও অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর বিরুদ্ধে আইন বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার