লখনউ-এর বিরুদ্ধে ৩ রেকর্ড ভাঙার হাতছানি শ্রেয়সের সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে (IPL ২০২৫) দুর্দান্ত শুরু করেছে পঞ্জাব কিংস (PBKS) ।  গুজরাত টাইটান্সের (GT)-এর বিপক্ষে একপেশে জয়ে দলের নায়ক ছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংস দলকে জয় এনে দিয়েছিল। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা আইয়ার আজ মঙ্গলবার (১ এপ্রিল) লখনউ সুপার জায়েন্টস (LSG)-এর বিপক্ষে নামবেন, যেখানে তার সামনে রয়েছে ৩টি বড় রেকর্ড গড়ার সুযোগ।

 ৯টি বাউন্ডারি হাঁকালেই T20-তে এশিয়ার মাটিতে ৫০০ চারের মাইলফলক

শ্রেয়স আইয়ারের নামের পাশে বর্তমানে ৪৯১টি চার হাঁকানোর রেকর্ড রয়েছে এশিয়ার মাটিতে। আর মাত্র ৯টি চার হাঁকালেই তিনি পৌঁছে যাবেন ৫০০-এর ক্লাবে। LSG-এর বিপক্ষে যদি তিনি বড় ইনিংস খেলতে পারেন, তবে এই রেকর্ডটি নিজের করে নেওয়ার সম্ভাবনা প্রবল।

মাত্র ১টি ক্যাচ নিলেই IPL-এ ৫০ ক্যাচ পূর্ণ হবে

IPL-এ ইতিমধ্যে ৪৯টি ক্যাচ ধরেছেন শ্রেয়স আইয়ার। LSG-এর বিপক্ষে ফিল্ডিং করার সময় যদি তিনি আরও একটি ক্যাচ ধরতে পারেন, তবে আইপিএলে ৫০ ক্যাচের মাইলফলক স্পর্শ করবেন। ফিল্ডিংয়ে তিনি বরাবরই তুখোড়, তাই এই রেকর্ড গড়তে তার খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

৫টি ক্যাচ নিলেই T20-তে ১০০ ক্যাচের রেকর্ড

আইপিএল ছাড়াও সামগ্রিকভাবে T20 ফরম্যাটে ৯৫টি ক্যাচ রয়েছে শ্রেয়াস আইয়ারের ঝুলিতে। LSG-এর বিপক্ষে ম্যাচে ৫টি ক্যাচ নিলেই তিনি ১০০ ক্যাচের ক্লাবে প্রবেশ করবেন। যদিও এক ম্যাচে ৫টি ক্যাচ ধরা বেশ চ্যালেঞ্জিং, তবে তার সাম্প্রতিক ফর্ম দেখে মনে হচ্ছে, যে কোনও সময়ই তিনি এই রেকর্ডটি গড়ে ফেলতে পারেন।

IPL 2025-এ দুর্দান্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার। তার ব্যাটিং এবং ফিল্ডিং দক্ষতা দলের সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠছে। লখনউ সুপার জায়েন্টস-এর বিপক্ষে পরবর্তী ম্যাচটি শুধু PBKS-এর জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ব্যক্তিগতভাবে শ্রেয়স আইয়ার-এর জন্যও হতে চলেছে একটি স্মরণীয় লড়াই।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩