গুজরাতের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২০, গুরুতর জখম ৬

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এ বার গুজরাতের বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এ বার গুজরাতের বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন আরও ছয়জন। তবে এখনও মৃত্যুর সঠিক সংখ্যা জানানো হয়নি প্রশাসনের তরফ থেকে। সূত্রের খবর, মঙ্গলবার (১ এপ্রিল) সকালে গুজরাতের বনসকাঁথা জেলার একটি শিল্পাঞ্চলে আতশবাজি কারখানায় আচমকাই বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ২০ জন। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমকল বাহিনী। ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করেছেন তাঁরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্রের খবর, দিসার ওই বাজি কারখানার মালিক খুবচাঁদ সিন্ধি। অভিযোগ, বাজি তৈরির জন্যে ওই কারখানায় প্রচুর মশলা ও রাসায়নিক মজুত ছিল। আর মজুত থাকা ওই মশলা ও রাসায়নিকেই কোনও ভাবে আগুন লেগে যায় এবং পরপর বিস্ফোরণ হয়।তবে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নেহা পাঞ্চাল জানান, ঘটনাস্থলে বিস্ফোরণে আগুন লেগে যাওয়ার কারণে ভবনের একটি অংশ ধসে পড়ে গিয়েছে। যার ফলে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন। তবে ঘটনার সময়ে কারখানায় ঠিক কতজন মজুত ছিল তা জানা যায়নি। এই ঘটনায় বনসকান্তার কালেক্টর মিহির প্যাটেল বলেছেন, “মঙ্গলবার সকালে আমরা দিসার শিল্প এলাকায় একটি বড় বিস্ফোরণের খবর পেয়েছি। দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলেই অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে কারখানার স্ল্যাব ভেঙে পড়ে গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে এমন কাউকে উদ্ধারের জন্য আমরা অনুসন্ধান অভিযান চালাচ্ছি।”

প্রশাসনিক সূত্রের খবর, বিস্ফোরণ এতটাই জোরে হয়েছিল যে, তার আওয়াজ অনেক দূর থেকে শোনা গিয়েছিল। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন দমকল ও বিপর্যয় কর্মীরা। পাশাপাশি উপস্থিত হয় একাধিক অ্যাম্বুল্যান্সও। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে বলে সূত্রের খবর। তবে ধ্বংসস্তূপে এখনও আটকে রয়েছে বহু। এদিকে ঢোলাহাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের আটজন মারা গিয়েছে। তার মধ্যে রয়েছে একাধিক শিশু। বেআইনি ভাবে চালানো হচ্ছিল ওই আতশবাজি কারখানা, সেটাই দাবি করেছে পুলিশ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার