এপিক ইস্যুতে আলোচনায় নারাজ কেন্দ্র, ওয়াকআউট তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : এপিক ইস্যুতে ফের সরগরম জাতীয় রাজনীতি। সচিত্র পরিচয়পত্র নিয়ে আলোচনার প্রস্তাব ফের প্রত্যাখ্যান কেন্দ্রের। এরজেরেই মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। প্রতিবাদ জানিয়ে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল সাংসদরা।

রাজ্যসভাতে এপিক নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চায় বিরোধী দলগুলি। সেই মর্মে মঙ্গলবার এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিল বিরোধীরা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। সূত্রের খবর তৃণমূল, কংগ্রেস, বিজেডি সহ মোট ১০ বিরোধী দল এই বিষয়ে আলোচনা চায় সরকারের সঙ্গে। এপিক শব্দে সমস্যা থাকলে সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে বিষয়বস্তু করে আলোচনা করার কথাও বলা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। কিন্তু সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজি নয় বলেই ইঙ্গিত মিলেছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভিন্‌রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগের তীর ছিল নির্বাচন কমিশন এবং বিজেপির দিকে। বিরোধীদের চাপে এপিক বিতর্ক নিয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও। ৩ মাসের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু তারমধ্যেই রাজ্যসভায় শাসক দলের সঙ্গে আলোচনা চেয়েছিল বিরোধীরা। কিন্তু কোনওভাবেই তা সম্ভব হয়নি।

মঙ্গলবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ জানিয়েছেন, একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম থাকার বিষয়টি সংসদে তুলে আলোচনা চেয়েছেন। বিষয়টি নিয়ে একাধিক নোটিসও জমা পড়েছে। তারপরেও বারংবার আলোচনার দাবি খারিজ করে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। বিরোধীদের অভিযোগ, তিন রাজ্যেই সুপরিকল্পিতভাবে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। বাংলায় ২৬-র নির্বাচনেও তেমন ঘটনা ঘটতে পারে বলে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিষয়টি নিয়ে সরকারকে চেপে ধরতে রাজ্যসভায় আলোচনা চেয়েছে বিরোধীরা। কিন্তু তাতে সাড়া মেলেনি কেন্দ্রের পক্ষে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার