অপছন্দের হবু বরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে দেড় লক্ষে ভাড়াটে খুনি নিয়োগ পাত্রীর, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: পছন্দ নয়, তবুও জোর করে পাত্রকে মেনে নিতে বাধ্য করেছিলেন পরিজনেরা। তাই অপছন্দের পাত্রকে বিয়ের আগেই দুনিয়া থেকে সরিয়ে দিতে দেড় লক্ষের বিনিময়ে ভাড়াটে খুনি নিয়োগ করেছিল পাত্রী। পরিকল্পনামতো পাত্রকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হামলাও চালিয়েছিল ভাড়াটে খুনিরা। কিন্তু ভাগ্য ভাল থাকায় বেছে গিয়েছে হবু বর। তদন্তে নেমে পাঁচ ভাড়াটে খুনিকেই গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে খুনের উদ্দেশে ব্যবহার করা গাড়িটিও। তবে পুরো পরিকল্পনার মূলচক্রী তথা পাত্রীকে ধরতে পারেনি। হামলার ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে গুণবতী হবু বধূ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। সহকারী পুলিশ সুপার মহেশ মানে জানিয়েছেন, কর্জন তালুকের মাহি জলগাঁওয়ের বাসিন্দা সাগর জয়সিংহ কদমের সঙ্গে যবন থানার বাসিন্দা ময়ূরী সুনীল ডাংড়ের বিয়ে ঠিক হয়েছিল। একটি হোটেলে বাবুর্চির কাজ করেন সাগর। পরিজনরা ওই বিয়ে ঠিক করলেও পাত্র হিসাবে সাগরকে পছন্দ ছিল না ময়ূরীর। তাই বিয়ের আগেই হবু বরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। পূর্ব পরিচিত সন্দীপ দাদা গাওড়ের দ্বারস্থ হয়। দেড় লক্ষ টাকায় অহল্যানগরের বাসিন্দা পাঁচ ভাড়াটে খুনির সঙ্গে চুক্তি করে।

পরিকল্পনামতো গত ২৭ ফেব্রুয়ারি সন্ধে সাড়ে সাতটা নাগাদ সাগর যে হোটেলে বাবুর্চির কাজ করত, সেখানে চড়াও হয় পাঁঢ়চ ভাড়াটে খুনি। হোটেল থেকে টেনে বাইরে বের করে নিয়ে বেধড়ক মারধর করে। মারা গিয়েছে ভেবে সাগরকে ফেলে পালিয়ে যায় পাঁচ খুনি। প্রাণে বেঁচে যবন থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করে হবু বর সাগর। তদন্তে নেমে ঘটনার প্রত্যক্ষদর্শী-সহ অন্যান্যদের জেরা করে অহল্যানগর থেকে পাঁচ ভাড়াটে খুনিকে পাকড়াও করেন তদন্তকারীরা। ওই পাঁচ জন হলেন আদিত্য শঙ্কর ডাংড়ে, সন্দীপ দাদা গাওড়ে, শিবাজি রামদাস জরৈ, সুরজ দিগম্বর জাধব এবং ইন্দ্রভান সখারাম কালপে। জেরার মুখে পাঁচ জন জানায়, বাগদত্তা ময়ূরীই হবু বর সাগরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য দেড় লক্ষ টাকার বিনিময়ে তাদের সঙ্গে চুক্তি করেছে। ধৃত পাঁচজনের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত ময়ূরীকে ধরতে তার বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ। যদিও পাওয়া যায়নি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার