রামনবমীর আগেই আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের জালে রিষড়ার কুখ্যাত গ্যাংস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি : রামনবমীর আগেই চড়ছে পারদ। তার আগে আগ্নেয়াস্ত্র সহ রিষড়ায় গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী। ধৃত দুষ্কৃতী গৌরীশংকর বারি ওরফে সনু রমেশ মাহাতোর গ্যাং-র সদস্য বলে জানা গিয়েছে। রামনবমীর আগে রাজ্যজুড়ে শান্তি বজায় রাখার লক্ষ্যে জেলায় জেলায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রিষড়া থানার পুলিশ হানা দেয় রিষড়া মোড়পুকুর ঝিলপাড় এলাকায়। সেখান থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করে দুষ্কৃতি গৌরীশংকর বারিকে। পুলিশ জানিয়েছে, ধৃতকে পুলিশ হেফাজত চেয়ে শুক্রবার শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

জানা গিয়েছে, রামনবমীর শোভাযাত্রা চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় যে রুটে যাবে, উত্তর পাড়া রিষড়ায় সে সব জায়গায় পুলিশের বাড়তি নজরদারি থাকছে। পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি নিজে দুদিন আগে বাইক নিয়ে টহল দিয়েছেন পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে। গোটা এলাকার দিকে নজর রয়েছে তাঁর।

উল্লেখ্য, রামনবমী ঘিরে যাতে রাজ্যে কোনও রকমের অশান্তি সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজরদারি রয়েছে পুলিশের। রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম ও এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার ইতিমধ্যেই বৈঠক করেছেন। সেখানে বলা হয়েছে, মিছিল করতে কলকাতা হাইকোর্টের যে সকল নির্দেশিকা রয়েছে, তা সব মেনে চলতে হবে। তার অন্যথা হলেই অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রাজ্যের মানুষকে কোনও রকম উসকানিতে পা না দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়