Loading live market data...
Loading active stocks...
Connecting...

পরমহংসের সাদা বোঁদে থেকে ব্রিটিশের প্রিয় ছানাবড়া, বাংলার ভাগ্যে এল একগুচ্ছ জিআই ট্যাগ  

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার সঙ্গে রসগোল্লা যুদ্ধে জয় হয়েছিল বাংলায়। সে জয় পেতে গিয়ে কালঘাম বেরিয়ে গিয়েছিল প্রায়। তবে জয়ের স্বাদ ছিল রসগোল্লার মতোই মিষ্টি। জিআই তকমা পেয়েছিল বঙ্গজীবনের রসনাতৃপ্তিতে সর্বাগ্রে থাকা এই মিষ্টান্ন।

কিন্তু বাঙালির বিজয়গাথা শুধু রসগোল্লাতেই সীমাবদ্ধ থাকলে হবে কী করে? তাই আবারও মিষ্টিপ্রিয় হিসাবে বাঙালির গর্বের দিন সমাগত। নতুন করে জিআই তকমা পেল বাঙালির প্রিয় আরও একগুচ্ছ জিনিস।

এর আগে জিআই ট্যাগ পেয়েছে রসগোল্লা, জয়নগরের মোয়া, দার্জিলিং চা। এবার এক আসনে বসতে চলেছে বাংলার সাত নতুন পণ্য। এ দিন নতুন করে জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেলো কামারপুকুরের সাদা বোঁদে, বারুইপুরের পেয়ারা, রাঁধুনি পাগল চাল, মালদার নিস্তারী সিল্ক, বাংলার নলেন গুড়ের সন্দেশ, মুর্শিদাবাদের ছানাবড়া এবং বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু। অর্থাৎ খাদ্য থেকে বস্ত্র সবই থাকল এই তালিকায়।

রিপোর্ট অনুযায়ী, এতদিন খাবার ও হস্তশিল্প-সহ বিভিন্ন পণ‍্য মিলিয়ে বাংলায় জিআই স্বীকৃতি পাওয়া জিনিসের সংখ্যা ছিল ২৭। এবার যোগ হল আরও ৭।

কামারপুকুরের সাদা বোঁদে ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় মিষ্টি। বন্ধুর বাড়িতে এই বোঁদে খেয়ে তিনি মুগ্ধ হয়েছিলেন। সাদা বোঁদে কামারপুকুর ছাড়া অন্য কোথাও মেলে না।

জিআই তকমা পেয়েছে বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু। বিষ্ণুপুর ছিল প্রাচীন মল্ল রাজাদের রাজধানী। লোকমুখে শোনা যায়, গোবিন্দের প্রসাদ তৈরি করার লক্ষ্যে এক মিষ্টি ব্যবসায়ী তৈরি করেছিলেন এই মিষ্টি। মোতির মালা থেকে এই মিষ্টির নাম হয় মতিচুর। বহুদিন এই মিষ্টির জন্য জি আই স্বীকৃতির দাবি করছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। অবশেষে মিলল স্বীকৃতি।

ব্রিটিশদের সন্তুষ্ট করার জন্য বহরমপুরের মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দী ছানাবড়া তৈরি করিয়েছিলেন বলে শোনা যায়। মুর্শিদাবাদের এই মিষ্টির জিআই স্বীকৃতি দাবি করা হচ্ছিল ২০২২ সাল থেকে। অবশেষে তিন বছর পর এল সাফল্য।

মালদায় হলুদ রঙের রেশম থেকে তৈরি হয় নিস্তারি সিল্ক। সেও পেয়েছে জিআই স্বীকৃতি। এবার এই সিল্কের বাজারের আরও বেশি করে বিস্তার ঘটবে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া বাংলার নলেন গুড়ের সন্দেশও পেয়েছে জিআই তকমা। বারুইপুরের পেয়ারাও আছে এই জিআই স্বীকৃতির তালিকায়। এছাড়া রয়েছে বাংলার সুগন্ধি চাল রাঁধুনি পাগল। এখনও জিআই ট্যাগের অপেক্ষায় রয়েছে বাংলার ১১ পণ্য।

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার