শুক্রবার কলকাতা-সহ রাজ্যে তাণ্ডব চালাবে ঝড়-বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আসছে মহা দুর্যোগ। উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। তার জেরেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গে। জলীয় বাষ্পের কারণে বঙ্গে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।

প্রবল গরমে নাজেহাল বঙ্গবাসী। চৈত্রের মধ্যলগ্নে এত গরমে হাঁসফাঁস করছে বাংলার সব জেলাই। সকালে রোদ ওঠা থেকে গরম শুরু হলে, রাতের দিকেও বজায় থাকছে সেই গরম। শুক্রবারই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদে। শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতেই। শনি ও রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দু এক জেলাতে। শুক্রবারের পর সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে হালকা ঝড়ো হাওয়া। রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তরবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টির দাপট। সোমবার এবং মঙ্গলবার দুদিনই উত্তরবঙ্গের আরও জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক