তরুণীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য কালিয়াগঞ্জে

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩ বছর আগে স্বামীর মৃত্যুর পরে শ্বশুরবাড়ি থেকে ২ সন্তানকে নিয়ে বাপেরবাড়ি চলে এসেছিলেন তিনি। জীবন নির্বাহের জন্য কাজ নিয়েছিলেন স্থানীয় একটি প্লাইউড কারখানায়। সেখানেই রোজ সাইকেল চালিয়ে কাজ করতে যেতেন তিনি। বৃহস্পতিবারও গিয়েছিলেন। এমনকি সেখান থেকে সাইকেল চালিয়ে তাঁকে বাড়ির পথেও যেতে দেখেছিলেন অনেকে। কিন্তু বাড়ি তিনি পৌঁছাননি। আর তাঁর সেই বাড়ি না ফেরার জেরেই চিন্তায় পড়েন তাঁর বাবা-মা। সেই দুশ্চিন্তাই মাথায় আকাশ ভেঙে দিল যখন সকালে প্রায় বিবস্ত্র অবস্থায় নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার হল। আর এই ঘটনাকে ঘিরেই এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার সদর মহকুমার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর শঙ্কর এলাকায়। যদিও ওই তরুণীর বাপের বাড়ি পূর্ব শঙ্করপুর এলাকায়। শ্বশুরবাড়ি পাশের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডীতে।

জানা গিয়েছে, শুক্রবার সকালে উত্তর শঙ্কর এলাকায় খড়ের গাদা থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। গ্রামবাসীরাই তা দেখতে পেয়ে খবর দেন পুলিশে। থানা থেকে পুলিশ এসে উদ্ধার করা হয় মৃতদেহ। গ্রামবাসীদের পাশাপাশি ওই তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগ, গণধর্ষণের পর তাঁকে খুন করা হয়েছে। তবে মৃতদেহের পাশ থেকে পেন্টিসাইড পাওয়া যাওয়ায় পুলিশ এখনই এই ঘটনাকে গণধর্ষণের তকমা দিতে রাজি নয়। তাঁরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না দেখে এটা বলা সম্ভব নয়, ঠিক কী কারনে ওই মহিলার মৃত্যু হয়েছে। ওই তরুণীর পরিবার থেকে অবশ্য নির্দিষ্ট করে কারোর নামে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। 

শ্রীভূমি স্পোর্টিংয়ে সরকারি ত্রাণের পাহাড়, মিলল বস্তা বস্তা কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার