গাজায় ইজরায়েলের হামলায় নিহত ১১২, প্রাণ নিয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজা উপত্যকায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি বাহিনী। ইজরায়েলি হামলায় অন্তত ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে। গাজা সিটি স্কুলে হামলায় চালানোর ফলে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। ইজরায়েলি হামলা নিয়ে জাতিসংঘ বলছে, গাজার উপত্যকার অন্তত দুই–তৃতীয়াংশ জায়গায় এখন আর নিরাপদ অঞ্চল বলে কিছু নেই।

ইজরায়েলি বিমান হানা থেকে বাঁচতে বহু গাজাবাসী আশ্রয় নিয়েছিলেন রাফাহতে। সেই রাফাহ দখলের ঘোষণাও করেছিল ইজরায়েল। আর ঘোষণার এক দিন পর ইজরায়েলি বাহিনী উপত্যকার দক্ষিণাঞ্চলীয় এই শহরের দিকে অঞ্চল অগ্রসর হচ্ছে। ঘরবাড়ি ও আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা হাজার হাজার গাজাবাসীর শেষ আশ্রয়স্থল ছিল রাফাহ।

মিডল ইস্ট আইয়ের খবর অনুযায়ী, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের নৃশংস ও নির্বিচার হামলায় ১১২ জন নিহত হয়েছেন। শেজায়ায় বৃহস্পতিবার ভোরে বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতির বিকেলের দিকে একটি স্কুলে হামলায় নারী, শিশুসহ ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্কুলটিতে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। যদিও ইজরায়েল বাহিনী দাবি তারা সাধারণ মানুষকে লক্ষ্য করে হাম্মলা চালায়নি, ওই স্কুলে সন্ত্রাসীরা লুকিয়ে ছিল। তাই হামলা চালানো হয়।

চিকিৎসাকর্মীরা বলছেন, গাজা শহরের তুফাহ এলাকায় দার আল-আকরাম স্কুলে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। রাফাহ থেকে পার্শ্ববর্তী খান ইউনিসে আশ্রয় নেওয়া মানুষেরা জানাচ্ছেন, রাফাহ শেষ। সেখানকার সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।

ইজরায়েলি বাহিনী যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গত মাসে আবার গাজায় আগ্রাসন শুরুর পর রাফাহ দখল করতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। গাজা শহরের উত্তরের শেজায়া এলাকা থেকে বাসিন্দাদের চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে ইজরায়েলি বাহিনী। প্রাণ নিয়ে এই ওঞ্চল থেকে বহু ম্মানুষ পালিয়ে যাচ্ছেন।

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর