জানেন কী, এই প্রাচীন অন্নপূর্ণা মন্দিরে মা’র প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :   “রক্তাং বিচিত্রবসনাং নবচন্দ্রচূড়ামন্নপ্রদান-নিরতাং স্তনভার নম্রাম্।

                                     নৃত্যন্তমিন্দুশকলাভরণং বিলোক্য হৃষ্টাং ভজে ভগবতীং ভবদুঃখহন্ত্রীম্‌।।

আজ শনিবার (৫ এপ্রিল) সারা রাজ্যজুড়ে মা অন্নপূর্ণার পুজো অনুষ্ঠিত হবে। হিন্দু পুরাণ মতে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার পুজো হয়ে থাকে। অন্নপূর্ণা দেবী অন্ন প্রদান করেন এবং তিনি সকলের দুঃখকষ্ট নিবারণ করেন। লিঙ্গ পুরাণে বর্ণিত তথ্য অনুসারে জানতে পারা যায়, একদা দেবী পার্বতীর ইচ্ছানুসারে পৃথিবীতে হঠাৎ খাদ্য ও জলের অভাব দেখা দিয়েছিল, যার ফলে শিবের অনুগামীদের খাদ্য ও জলের জন্য কষ্ট পেতে হয়। এমনকি দেবাদিদেবও মর্ত্যের বিভিন্ন স্থানে ঘুরে কোনো খাবার পাননি। তখন মা পার্বতী দেবী অন্নপূর্ণা রূপে ভগবান শিবকে ভিক্ষা দিয়ে জীবকুলকে রক্ষা করেছিলেন। তবে জানেন কী? এই বাংলার বুকেই উত্তর ২৪ পরগণা জেলায় মা অন্নপূর্ণার এমন এক প্রাচীন মন্দির আছে, যে মন্দিরের বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব।

ব্যারাকপুরের টিটাগড়ে অবস্থিত এই সুপ্রাচীন মন্দিরের নাম শিবশক্তি অন্নপূর্ণা মন্দির। কথিত আছে, দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির প্রতিষ্ঠার ঠিক ২০ বছর পরে ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বর মন্দিরেরই অনুরূপ হওয়ার লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন লোকমাতা রাণী রাসমণি দাসীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। মন্দিরটি নির্মিত হয়েছিল বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন মন্দির ধারায়। যেহেতু, ব্যারাকপুর-টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চাণক ছিল; সেই সূত্রে এই মন্দিরটি চাণক মন্দির নামে পরিচিতি লাভ করে।

বিভিন্ন সূত্র মারফত জানতে পারা যায়, জগদম্বা দেবীর স্বামী মথুরনাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার সি বি স্লেওয়ার্টের এস্টেটের জমি থেকে বর্তমান মন্দিরের ভূখণ্ডটি তার চার পুত্রের নামে ক্রয় করেছিলেন। মথুরবাবুর মৃত্যুর পর জগদম্বা দেবী পুত্রদের কাছ থেকে দানপত্রের মাধ্যমে সেবাইতরূপে এই জমির উত্তরাধিকারিণী হন। অতঃপর এই জমিতে তিনি একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে রামকৃষ্ণ পরমহংস তাঁর ইচ্ছায় সম্মতি জ্ঞাপন করেন। তারপর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও অর্থব্যয়ে নির্মিত এই মন্দিরে ১৮৭৫ সালের ১২ এপ্রিল চৈত্রসংক্রান্তির দিন মাতৃমূর্তির প্রতিষ্ঠা হয়। মন্দির প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন মথুর বাবু ও জগদম্বা দেবীর পুত্র দ্বারিকানাথ বিশ্বাস। দেবীর মূল মন্দিরের পাশাপাশি তৈরি হয়েছিল পঙ্খের কাজ যুক্ত ন’টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির, বৃহৎ নাট মন্দির, ছ’টি আটচালার শিবমন্দির, দু’টি নহবৎখানা, গঙ্গার ঘাট, ভোগের ঘর ইত্যাদি। সেকালের বিভিন্ন তথ্য থেকে জানা যায়, এই মন্দির তৈরিতে সে যুগে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছিল।

দক্ষিণেশ্বরের মন্দিরের চেয়ে এই মন্দির উচ্চতায় সামান্য বেশি হলেও দৈর্ঘ্যে ও প্রস্থে বেশ কম। মন্দিরের গর্ভগৃহে দেবাদিদেব শিব ও অন্নপূর্ণার  অষ্টধাতুর তৈরি বিগ্রহ অধিষ্ঠিত। প্রাচীন রীতি মেনেই দেবীকে বেনারসি শাড়ি ও স্বর্ণালঙ্কার পরানো হয়। দেবীর চালচিত্র ও সিংহাসন রুপোর তৈরি। প্রতি মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশেষ পুজো হয়। মন্দিরে প্রতি দিন অন্ন ভোগ হয়। বিশেষ উল্লেখযোগ্য, দেবী অন্নপূর্ণার ভোগে প্রতি দিন মাছ থাকা আবশ্যিক। মন্দিরে মূল অন্নকূট উৎসব হয় কালীপুজোর পরের দিন। এ ছাড়াও বিরাট ধুমধাম সহকারে অন্নপূর্ণাপুজোর দিন মায়ের অন্নকূট উৎসব পালিত হয়। জানা যায়, অন্নপূর্ণাপুজো ছাড়াও চৈত্র সংক্রান্তিতে, বিপত্তারিণী পুজো, অম্বুবাচী, জন্মাষ্টমী, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো ও  জগদ্ধাত্রী পুজোয় এই মন্দিরে বিশেষ পুজো হয়ে থাকে। এই মন্দিরে ভক্তিভরে মা’কে পুজো দিলে মা তাঁর ভক্তের অন্নাভাব মিটিয়ে দেন।

“হ্রীং নমো ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা:”

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!