মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে যৌনাঙ্গে ছুরি চালাল দুই পিশাচ, তার পর ….

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জমি নিয়ে বিবাদের জেরে জলপাইগুড়িতে রাজগঞ্জ থানা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটল হামলা। পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন থেকে মৃত্যুঞ্জয় ভৌমিক ও ছত্রধর ভৌমিকের মধ্যে জমি নিয়ে বিবাদ।। বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে এক নির্যাতিতা দুই সন্তানকে নিয়ে বাড়িতে থাকার সুযোগে কয়েকজন তার বাড়ির উঠোনে হানা দেয়। গভীর রাতে সে চিৎকার করে উঠলে অভিযোগ জমিতে থাকা কলা গাছে ঝোপে তাকে টেনে নিয়ে গিয়ে মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে গোপনাঙ্গর নিচে ক্ষত সৃষ্টি করে। এমন কোন পদার্থ তার গায়ে মাখিয়ে দেয় যাতে তারা অস্বাভাবিক জ্বালা যন্ত্রণা শুরু হয়।

ওই দুষ্কৃতীরা বলতে থাকে তুই এই বাড়িতে থাকলে আমরা জমি পাবোনা। এরপরে দুই সন্তানের সামনে ওই নির্যাতিতাকে অত্যাচার করে। ঘটনার খবর পেয়ে রাতে এই ঘটনাস্থলে পৌঁছে রাজগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি অরিন্দম ব্যানার্জি এবং রাজগঞ্জ থানার পুলিশ ফোর্স। এই প্রসঙ্গে রাজগঞ্জ ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী সর্বাণী ধারা(Sarbani Dhara) বলেন, এমন নির্যাতন কোনভাবেই মেনে নেওয়া যায় না ।যে বা যারা এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এদিকে শুক্রবার ভোরে অভিযুক্ত একজনকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। অপর দুষ্কৃতী পলাতক। ধৃত অপরাধীকে শুক্রবার দুপুরে আদালতে পেশ করে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানা(Rajganj P.S.) এলাকায় এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

সাধারণ মানুষজন রীতিমতো আতঙ্কিত। এলাকায় চাপা উত্তেজনরা রয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় পুলিশ পিকেটিং রয়েছে। গ্রামবাসীদের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ। প্রয়োজনে নির্যাতিত মহিলার গোপন জবানবন্দী আদালতে পেশ করাবে পুলিশ। ধৃত এক অপরাধীকে তদন্তের স্বার্থে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। অপরাধ দুষ্কৃতিকে খুঁজতে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য