কর্নাটকে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহত ৫ পুণ্যার্থী

কর্ণাটকে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা বাসভ্যানের। প্রাণ হারালেন পাঁচ জন এবং গুরুতর আহত হয়েছেন ১০ জন পুণ্যার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কর্ণাটকে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা বাসভ্যানের। প্রাণ হারালেন পাঁচ জন এবং গুরুতর আহত হয়েছেন ১০ জন পুণ্যার্থী। দুর্ঘটনাটি ঘটেছে, শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ, কর্ণাটকের কালাবুর্গি জেলার নেলোগি ক্রসের কাছে। নিহতরা সকলেই বাগালকোট জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পার্ক করা ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন ৫ জন। এবং গুরুতর আহত হয়েছেন ১০ জন। সড়ক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এবং আহতদের উদ্ধার করে তড়িঘড়ি কালাবুর্গি হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে পরিস্থিতি তদন্তের জন্যে কালাবুর্গি এসপি এ শ্রীনিবাসুলু ঘটনাস্থলে পৌঁছেছেন। এবং পুলিশ নেলোগি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে গাড়িটি ঠিক কতটা গতিবেগে ছিল তা জানা যায়নি। তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময়ে ওই বাস ভ্যান গাড়িতে ২৬ জনেরও বেশি যাত্রী ছিলেন। এবং মাঝ রাস্তায় বাসের চাকা পাংচার হয়ে যায়। এরপরেই সামনে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে বাসটি এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আর আহত দের মধ্যে একজন কালাবুর্গির হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মারা যান। এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আহতদের মধ্যে অনেকে। যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসটি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাগালকোট থেকে কালাবুর্গির খাজা বন্দেনাওয়াজ দরগায় যাচ্ছিল। তবে এ সপ্তাহের শুরুতে কর্ণাটকে আরেকটি মারাত্মক পথ দুর্ঘটনা ঘটেছিল। বেঙ্গালুরু-মহিশূর এক্সপ্রেসওয়েতে একটি দুর্ঘটনায় মান্ড্যা জেলায় একই পরিবারের ৪ সদস্য মারা যান।যখন একটি রাষ্ট্রীয় পরিবহন বাস পরিবারের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান একজন। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে দুর্ঘটনার সময় নিহতদের গাড়ির গতিবেগ কম ছিল।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার