বৃহস্পতি থেকে নিখোঁজ, শনি সকালে নদীর পাড় থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ যুবক। অবশেষে শনিবার (৫ এপ্রিল) সকালে গ্রামের একটি নদীর পাশে মাঠ থেকে উদ্ধার হল যুবকের ক্ষতবিক্ষত দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূমঃ মর্মান্তিক ঘটনা! গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ যুবক। অবশেষে শনিবার (৫ এপ্রিল) সকালে গ্রামের একটি নদীর পাশে মাঠ থেকে উদ্ধার হল যুবকের ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় তোলপাড় বীরভূম জেলার মুরারাই থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম। সূত্রের খবর, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত দশটা নাগাদ পরিচিত এক ব্যক্তির ফোন এসেছিল ওই যুবকের ফোনে। তাঁর নাম ছিল নূর ইসলাম শেখ, বয়স ২৯ বছর। ফোন আসতেই বেরিয়ে যান যুবক।

এরপর থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এরপর আজ সকালে বাহাদুরপুর গ্রাম সংলগ্ন পাগলা নদীর পাশে ব্রিজ এলাকা থেকে যুবকের দেহ উদ্ধার হয়। প্রথমে এলাকার বাসিন্দারা নূর ইসলামের দেহ পড়ে থাকতে দেখতে পান। এরপর তাঁরাই পুলিশকে খবর দেয়। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, নৃশংসভাবে থেঁতলে কুপিয়ে খুন করা হয়েছে। এবং যাতে তাঁকে শনাক্ত না করা যায়, তাই যুবকের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ এই মূহুর্তে যুবকের দেহ ময়নাতদন্তের জন্যে রামপুরহাট কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এবং ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূমের মুরারাই থানার পুলিশ।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক