আন্দুলে থার্মোকলের কারখানায় বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, আন্দুল: হাওড়ার আন্দুলে আলমপুর মোড়ে আন্দুল রোডের পাশে থার্মোকলের থালা বাটি তৈরির কারখানায় ভয়ংকর আগুন লাগে । অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়। দমকল কর্মীরা এসে ওই শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার করে কারখানার ভেতর থেকে।শনিবার বিকাল সোয়া তিনটে নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন যায়।সাঁকরাইল এর আলমপুর মোড়ে এক থার্মোকলের কারখানায় ভয়াবহ আগুন। আগুনে পুড়ে মৃত্যু এক শ্রমিকের। মৃতের নাম আকাশ হাজরা (Akash Hazra)(১৮)। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।আগুনে পুরে মৃত্যু এক শ্রমিকের(Labour)। কারখানার শেড এর কাজ করছিলো দুইজন। একজন পালিতে সক্ষম হলেও আরেকজন আটকে পরে। আগুন নিভতেই উদ্ধার আকাশ হাজরা নামে শ্রমিকের দেহ।

শনিবার বিকাল সোয়া তিনটে নাগাদ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।পরে আরো তিনটি ইঞ্জিন আসে।এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে। দমকল কর্মীদের সাথে এলাকার বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত দেন। কি কারনে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়।তবে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। আশেপাশে অনেক কারখানা রয়েছে।আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে দমকল ঠিক সময়ে আসায় আগুন ছড়িয়ে পড়েনি। প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।দমকল আধিকারিক রামকৃষ্ণ সাহা বলেন, মোট ছটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।আগুন লাগার কারন স্পষ্ট নয়।ফরেনসিক টিম এলে বিষয়টি পরিষ্কার হবে।

বাসিন্দারা জানিয়েছেন মাঝেমধ্যেই এই থার্মোকলের কারখানায়(Tharmokal Factory) আগুন লাগে।মূলত গরমকালে, প্রচন্ড হিটে থালা তৈরি করার সময় মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রচন্ড ধোঁয়া এবং গ্যাসে ভরে যায় এলাকা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার আগুন লাগার পরেও কিভাবে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুনরায় এই কারখানা চালু হচ্ছে। সেটা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার বাসিন্দারা।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা