হাওড়ার সাঁকরাইলে রামনবমীর মিছিলে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁকরাইল: হাওড়ার সাঁকরাইলে রামনবমীর আগে শনিবার হয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল। তরোয়াল খেলা হয় মিছিলে। শুধু তরোয়াল নয়, ছিল ত্রিশূল থেকে শুরু করে আরো নানা ধরনের ধাতব অস্ত্র। মিছিলে পুরুষ মহিলা সকলের হাতেই ছিল অস্ত্র। উদ্যোক্তাদের স্পষ্ট বক্তব্য হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য তাঁরা রাস্তায় নেমেছে। যদি কেউ আক্রমণ করতে আসে তাকে খতম করা এবং নিজেকে রক্ষা করাই হলো ধর্মে বড় কাজ। রামনবমীর(Ramnavami) দিন যেহেতু আরো বিভিন্ন জায়গায় মিছিল হয় তাই রামনবমীর আগের দিন সাঁকরাইলে সুসজ্জিত রামের বিশাল মিছিল বের হয়। মিছিল অংশগ্রহণকারী ছেলে-মেয়ে সকলের মাথায় ছিল রামের নিশান বাধা। কপালে ছিল তিলক। হাতে ছিল নানা ধরনের ধাতব অস্ত্র ,লাঠি , ধ্বজা ইত্যাদি। মিছিলকে ঘিরে ছিল কড়া পুলিশি প্রহরা। মিছিলে অংশগ্রহণ কারি কয়জন যুবক জানান, ধাতব অস্ত্র নিয়ে শোভাযাত্রায় হাটা যাবে না তা তো হাওড়ায় নির্দেশ জারি করেছে আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশ সাঁকরাইল মানে না। এক মহিলা স্পষ্ট দাবি করেন একদিন নয় রামের জন্মদিন সাত দিন ধরে পালন করা উচিত। কারণ আমরা সবাই হিন্দু ধর্মের সৈনিক।

এদিকে রানাঘাটে(Ranaghat) গিয়ে রামনবমীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari) হিন্দুদের উদ্দেশ্যে বলেন, সরস্বতী পুজোয় যে শক্তি দেখিয়েছে ওরা, রবিবার ঘরে বসে না থেকে রাস্তায় নেমে আপনারা সকলে পাল্টা শক্তি দেখান। “স্বরস্বতী পুজোয় শক্তি দেখিয়েছো রবিবার (কাল)শক্তি দেখান।” রানাঘাটে রাম নবমীর উদ্বোধনে এসে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। তার স্পষ্ট দাবি, ঘরে বসে থাকবেন না রবিবার। যেখানেই রামনবমীর মিছিল সংঘটিত হবে সেখানে মহিলারা শঙ্খ নিয়ে উপস্থিত থাকুন। ছেলেরা ধ্বজা নিয়ে মিছিলে অংশগ্রহণ করুন। মোটরসাইকেলে ধ্বজা বাধার নির্দেশ শুভেন্দুর। কপালে তিলক মুখে রামের ধ্বনি নিয়ে রামনবমীতে হিন্দুদের রাস্তায় নামার ডাক বিরোধী দলনেতার।শনিবার নদিয়া জেলার রানাঘাট ফ্রেন্ডস ক্লাব ময়দানে রামনবমী সূচনা অনুষ্ঠানে এসে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি থেকে বঞ্চিত হওয়া ২৬০০০ শিক্ষক শিক্ষিকার পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন , সংখ্যাটা ছাব্বিশ হাজার নয় ওই সালে যে ২৩ লক্ষ চাকুরী প্রার্থী পরীক্ষায় বসে ছিলেন সকলেই বঞ্চিত হয়েছেন।পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) একটা আজব প্রাণী বলেও এদিন এসএসসির ঘটনায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান বিজেপি ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে আদালতের কাছে গিয়ে জমা দিয়ে প্রমাণ করে দেবেন যে তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী(CM) তার কাজে ব্যর্থ। অপরদিকে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযান হলে সেখানেও সমস্ত মানুষ জনকে সমর্থন জানিয়ে সেই অভিযানে সামিল হওয়ারও বার্তা দিয়েছেন শুভেন্দু। ২০১৬ পরীক্ষায় ২৩ লক্ষ পরীক্ষার্থীর স্বপ্ন চুরমার হয়ে গেছে তাদের পাশে থেকে বৃহত্তর আন্দোলন করবে বিজেপি এদিন সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে জানান শুভেন্দু।রবিবার রামনবমী উপলক্ষে শনিবার শুভেন্দু জানান, দিকে দিকে হিন্দু ঐক্যমঞ্চ ও অন্যান্য সনাতনী সংগঠনের সদস্যদের নোটিশ পাঠানো হচ্ছে এবং কোন কোন জায়গাতে তাদেরকে রাম নবমীর দিন সকাল থেকে থানায় মোবাইল ফোন জমা দিয়ে বসে থাকার কথা বলা হচ্ছে। সুতরাং আগামীকাল রাজ্যের সমস্ত মানুষ রাস্তায় নামুন ,শক্তি দেখান।

সনাতনীদের জেগে ওঠার বার্তা দিয়ে জাগো হিন্দু জাগো স্লোগান আবারও শোনা গেল শুভেন্দুর গলায়। তৃণমূলের জেহাদী এবং রাজ্যের পুলিশ যদি রবিবার বাড়িতে থাকে তাহলে রামনবমী সুন্দরভাবে পালন হবে রাজ্যজুড়ে, মন্তব্য বিরোধী দলনেতার। নদিয়ার রানাঘাটে(Ranaghat) ১১২ ফুটের দুর্গা পুজো বন্ধ করেছিল এই সরকার অপরদিকে ঈদের সময় হিন্দু ধর্মকে গঙ্গাধর্ম বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার মন্তব্য,এক্ষেত্রে আর বলার অপেক্ষা রাখে না এই তৃণমূলের সরকার হিন্দু বিরোধী সরকার। তাই রবিবার ঘরে না বসে থেকে রামনবমী পালন করতে সকলকে রাস্তায় নামার ডাক দেন বিরোধী দলনেতা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য