মোল্লা ইউনূসের ‘অবৈধ’ সরকারের হাতে হাসিনাকে তুলে দেবে না দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশের তদারকি সরকারের হাতে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে তুলে না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে মোদি সরকার। শনিবার (৫ এপ্রিল) বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘বাংলাদেশের তদারকি সরকার যেহেতু রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ এবং মুক্তিযুদ্ধ বিরোধী, তাই শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠালে তাঁর প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই বঙ্গবন্ধু কন্যাকে ইউনূস সরকারের জমানায় ফেরত পাঠানো হবে না।সরকারের শীর্ষ মহল এ বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অটল।’

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে প্রাণ বাঁচাতে ঢাকা ছেড়ে পালিয়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের পদচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তিনি এখনও পর্যন্ত রাজনৈতিক আশ্রয় চাননি। জুলাই-অগস্টে কোটা সংস্কার আন্দোলনের সময়ে আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছিল বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকারের পুলিশের বিরুদ্ধে। ওই গুলি চালানোর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় দুই শতাধিক খুন ও গুমের মামলা রুজু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শুরু হয়েছে বিচার। ইতিমধ্যেই ট্রাইব্যুনালের তরফে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিদেশ মন্ত্রককে চিঠি দিয়ে বিচারের জন্য শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর জন্য উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের তরফ থেকে গত ১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে পত্র দেওয়া হয়। বঙ্গবন্ধু কন্যাকে ফেরত চাওয়ার ক্ষেত্রে দু’দেশের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তিকেও হাতিয়ার করেছে মোল্লা ইউনূস সরকার।

গতকাল শুক্রবার বিমসটেক সম্মেলনের এক ফাঁকে বৈঠকে বসেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকেও শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ওঠে। ইউনূস অনুরোধ জানান, গণহত্যার বিচারের জন্য যেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয়। যদিও এ বিষয়ে স্পষ্ট কোনও আশ্বাসই দেননি মোদি। বরং আন্য প্রসঙ্গে তিনি চলে যান। এদিন বিদেশ মন্ত্রকের এক আধিকারিক (নামপ্রকাশে অনিচ্ছুক) বঙ্গবন্ধু কন্যাকে ফেরত দেওয়ার বিষয়ে বলেন ‘শেখ হাসিনার সময়ে দু’দেশের মধ্যে যে বন্দি বা অপরাধী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর হয়েছে, তা নিয়ে যথেষ্টই ওয়াকিবহাল আমরা। ওই চুক্তির প্রতিটি ধারা ভাল করে খতিয়ে দেখা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখলকারী সরকারের কোনও অনুরোধকে গুরুত্ব দেওয়া হবে না। নির্বাচিত সরকার কোনও চিঠি দিলে সৌজন্য দেখিয়ে তার জবাব দেওয়া হত। বাংলাদেশে বর্তমানে তালিবানি শাসন চলছে। শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ এই মুহুর্তে নিরাপদ নয়। তাঁর প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই আপাতত বঙ্গবন্ধু কন্যাকে ফেরানোর বিষয়টি ভাবা হচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনের পরে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেই এ বিষয়ে চিন্তাভাবনা করা হবে।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক