দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরনো পাম্বান সেতু যেন আজও অশরীরী, যাত্রীবাহী আস্ত ট্রেনকে গিলে খেয়েছিল সমুদ্র

নিজস্ব প্রতিনিধি: রামনবমীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হল রামেশ্বরমের পাম্বান সেতু। এটি ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট সেতু। সেতুর নীচেই সমুদ্র। তাই সেখান দিয়ে যখন জাহাজ চলাচল করবে তখন খুলে দেওয়া যাবে এই ব্রিজ। আবার জাহাজ চলে গেলে বন্ধও করা যাবে। তবে জানেন কি আগেও পাম্বান সেতু ছিল? এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিল সে এক শতাব্দী ধরে।

পুরাতন পাম্বান সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯১১ সালে। ১৯১৪ সালে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এটি ছিল ভারতের প্রথম সমুদ্র সেতু, যা বাণিজ্যের জন্য নির্মিত হয়েছিল। ব্রিটিশ শাসনামলে জাহাজ দুটি বন্দরের মধ্যে চলাচল করত – ভারতের ধনুষকোডি এবং শ্রীলঙ্কার তালাইমান্নর। ২০১০ সালে বান্দ্রা-ওরলি সি লিঙ্ক চালু হওয়ার আগ পর্যন্ত এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সংযোগ ছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে, পুরনো পাম্বান সেতুর সঙ্গে জড়িয়ে রয়েছে এক ভয়াবহ গল্প। ১৯৬৪ সালের ২৩শে ডিসেম্বর রাতে একটি প্রচণ্ড ঝড় পাম্বান দ্বীপে মারাত্মক আঘাত হানে। কিন্তু তাঁর মধ্যেও সেতুটি কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সেই ঝড়ের সময় রাত্রি ১১টার দিকে সেতু পার হওয়ার পর পাম্বান-ধনুষকোডি যাত্রীবাহী ট্রেনের ছয়টি কোচ রামেশ্বরম থেকে ধনুষকোডির দিকে যাচ্ছিল। ট্রেনটি আর নিজ গন্তব্যে পৌঁছাতে পারেনি। পুরো ট্রেন সমুদ্রে হারিয়ে যায়। নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি। কিন্তু কমিশন অফ রেলওয়ে সেফটি (সিআরএস) এর রিপোর্টে বলা হয়েছে যে ট্রেনে ১০০ থেকে ১১০ জন যাত্রী ছিলেন যাদের শেষ আশ্রয় হয়েছিল সমুদ্র গর্ভ। তলিয়ে গিয়েছিলেন ট্রেনে থাকা ১৮ জন রেল কর্মচারী। তবে বেসরকারী মতে মৃতের সংখ্যা ছিল ২৫০।

পুরনো পাম্বান সেতু ঝড়ের দাপট সহ্য করেও দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রবলভাবে। সেতুর ১৪৬টি স্প্যানের মধ্যে ১২৬টি ভেসে গিয়েছিল। এছাড়াও সেতুর দুটি পিলার নষ্ট হয়ে গিয়েছিল। এরপর ভারতের মেট্রো ম্যান হিসেবে বিখ্যাত ই. শ্রীধরন পাম্বান সেতুটি সংস্কার করেন। সেই সময়, শ্রীধরনকে সেতুটি মেরামতের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু তিনি মাত্র ৪৬ দিনের মধ্যে সেতুটিকে পুরনো চেহারায় ফিরিয়ে দেন।

পুরনো পাম্বান সেতু এক শতাব্দীরও বেশি সময় ধরে বাণিজ্য ও তীর্থযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন পাম্বান সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর ২০১৯ সালে পুরনো সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ