TVS আবার কী ফিরিয়ে আনতে পারে Jive-এর এই যুগান্তকারী প্রযুক্তি ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০৯ সাল নাগাদ ভারতীয় বাইক বাজারে তখন Hero Honda Splendor আর Bajaj Platina 100-এর মত মাইলেজ-কেন্দ্রিক বাইকের রমরমা। সেসময় TVS Motor Company বাজারে ঝড় তুলেছিল এক অভিনব উদ্ভাবন দিয়ে—TVS Jive। ভারতের প্রথম ক্লাচ-লেস গিয়ার্ড মোটরসাইকেল।

TVS Jive-এর লক্ষ্য ছিল সহজ—সাধারণ শহুরে যাত্রীদের এমন একটা বাইক দেওয়া যা দেখতে মোটরসাইকেলের মত, কিন্তু চালাতে স্কুটারের মতো সহজ। এতে ছিল ১০৯.৭ সিসি ফোর-স্ট্রোক ইঞ্জিন, যা ৮.৪ পিএস শক্তি ও ৮.৩ এনএম টর্ক উৎপন্ন করত। সঙ্গে ছিল ৪-স্পিড রোটারি গিয়ারবক্স। TVS দাবি করেছিল, এই বাইক ৬৫ কিমি প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। ইলেকট্রিক স্টার্ট ও ড্রাম ব্রেকের মতো বেসিক ফিচার তো ছিলই, কিন্তু আসল আকর্ষণ ছিল ক্লাচ ছাড়াই গিয়ার পরিবর্তনের সুবিধা।

কীভাবে কাজ করত TVS Jive?

TVS Jive-এ ছিল একটি অটো-ক্লাচ সিস্টেম। সাধারণ বাইকে যেমন গিয়ার পাল্টাতে ক্লাচ টানতে হয়, এখানে তা লাগত না। ইঞ্জিন স্পিড ও টর্ক অনুযায়ী বাইক নিজেই ক্লাচ নিয়ন্ত্রণ করত, যাকে বলে centrifugal clutch system। রাইডাররা শুধু পায়ের সাহায্যে গিয়ার পাল্টাতেন (১-২-৩-৪-নিউট্রাল-১), কিন্তু হাতে কোনও ক্লাচ লিভার ছিল না। এতে বাইক চালানো হতো অনেকটাই স্কুটারের মত, অথচ বাইকের রূপে। এমনকি এতে ছিল অ্যান্টি-স্টল ফিচার, মানে বাইক চালক যদি ফোর্থ গিয়ারে বাইক থামান, তবুও বাইক বন্ধ হবে না—আরও একবার থ্রটল দিলেই বাইক চলতে শুরু করবে।

সময়ের চেয়ে এগিয়ে থাকা প্রযুক্তি

TVS Jive শুধু ভারতের প্রথম ক্লাচ-লেস বাইকই নয়, এটি ছিল প্রথম বাইক যার সিটের নিচে স্টোরেজ ছিল—যেখানে জলের বোতল, কাগজপত্র বা ছোট ছাতা পর্যন্ত রাখা যেত। এই বাইক এমন এক রাস্তা দেখিয়েছিল, যা স্কুটার আর সাধারণ বাইকের মাঝে এক নতুন সমাধান হতে পারে। কিন্তু দুঃখজনকভাবে, তখনকার বাজার এই প্রযুক্তির জন্য প্রস্তুত ছিল না। অনেকে এই নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে পারেননি। আবার অনেকেই মনে করতেন, বাইক মানেই ক্লাচ আর গিয়ার—নাহলে সেটা স্কুটার বলে মনে হয়। এমনকি অনেক মেকানিক এই ট্রান্সমিশন প্রযুক্তি বোঝেননি, ফলে ছোট শহরে সার্ভিসিং-এ সমস্যা হতো। এইসব কারণেই, ২০১২ সালে TVS Jive-কে বন্ধ করে দিতে হয়।

যদি TVS Jive চালু থাকত?

ভাবুন তো, TVS যদি এই Jive-কে আরও উন্নত করে যেত—হয়তো আজ আমাদের কাছে থাকত ১২৫ বা ১৫০ সিসির আধুনিক ক্লাচ-লেস বাইক। হয়তো অন্যান্য ব্র্যান্ডও অনুপ্রাণিত হয়ে এমন প্রযুক্তি আনত। শহুরে যাত্রীদের জন্য এটি হতে পারত আদর্শ সমাধান—স্কুটারের সহজতা আর বাইকের নিয়ন্ত্রণ একসঙ্গে।

আজ Honda, BMW, KTM, Yamaha-এর মত বড় সংস্থাগুলো অটোমেটিক ক্লাচ বা ডুয়াল ক্লাচ প্রযুক্তি নিয়ে কাজ করছে। এমন সময়ে TVS চাইলে Jive-কে পুনরায় ফিরিয়ে আনতে পারে আধুনিক রূপে।

মাত্র ₹৪১,০০০ (এক্স-শোরুম) দামে এত অত্যাধুনিক প্রযুক্তি সেই সময়ে নিয়ে আসার জন্য TVS সত্যিই অভিনন্দনের দাবিদার। এটা ছিল এমন এক প্রযুক্তি যা সময়ের অনেক আগেই এসেছে—আর এখন হয়তো সেই সময় এসে গেছে।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর