কাশিপুরে মেয়র ও ডেপুটি মেয়রের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ, ঝড়ল রক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : আবারো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। এবার ঘটনাস্থল দমদম – কাশিপুর এলাকা ।কলকাতা পুরসভার(KMC) তিন নম্বর ওয়ার্ড। কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim) ও ডেপুটি মেয়র অতীন ঘোষ(Deputy Mayor Atin Ghosh) তারা দুজনে সোমবার সন্ধ্যায় একটি ২৮ কোটি টাকা ব্যয় করা ড্রেনেজ তৈরীর কাজের উদ্বোধন অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন। তবে তাদের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ বাঁধে। মারপিট হাতাহাতি ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। যা সামলাতে হিমশিম খান মেয়র এবং ডেপুটি মেয়র – এর নিরাপত্তা রক্ষীরা। উপস্থিত ছিলেন স্থানীয় থানাও। তার অফিসাররাও দুপক্ষকে সামাল দিতে রীতিমত বেগ পান।  মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ এগিয়ে এসে দুপক্ষকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন। শুরু হয় স্লোগান এবং পাল্টা স্লোগান।দমদমে ফিরহাদের সামনেই রক্তারক্তি। কলকাতা পুরসভার স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের(Ward No 3) কাউন্সিলর সঙ্গে বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠদের সংঘর্ষ হয়। একজনের মাথা ফেটে যায়। রক্ত বের হতে থাকে। পরে নিরাপত্তা রক্ষীরা ও তৃণমূলের কর্মীরা হাতে হাত ধরে শিকল করে মঞ্চ অব্দি মেয়র এবং ডেপুটি মেয়রকে নিয়ে যান।

প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য রাস্তায় শাসকদলের দুই গোষ্ঠীর এই সংঘর্ষে নিন্দার ঝড় বইতে শুরু করেছে। বিরোধী দলগুলি এই ঘটনায় শাসক দলের অন্তরের পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে তা বাংলার জনগণ দেখুক বলে কটাক্ষ করে। সোমবার সকালেই নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চাকরি-হারা শিক্ষক শিক্ষিকারা ভেতরে প্রবেশ করতে গেলে সেখানে পাস না পাওয়ায় তুমুল বিক্ষোভ হয়। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ভেতরে ঢোকার বৈধ পাস ঘুরপথে অন্যদের দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে চাকরি হারারা বিধানসভার গেটের সামনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আবেদন জানান।

রাজ্যের বিরোধী দলনেতা যোগ্য চাকরি ভারতের আইনি সহায়তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। এর দুদিন আগে রাজারহাটের নিউটাউনের(Newtown) নারায়ণতলায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। মোট ৪০ রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। রাজারহাট নিউটাউন এর বিধায়ক তাপস চ্যাটার্জির গোষ্ঠীর সঙ্গে বিধান নগর কর্পোরেশনের চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের গোষ্ঠীর সংঘর্ষ হয় বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ গুলি ছোড়ার অপরাধে বেআইনি অস্ত্র ব্যবহারের দরুন মোট ছয় জনকে গ্রেফতার করে। সোমবার বিকেলে দমদমে এই হাতাহাতি সংঘর্ষ ও রক্তপাতের ঘটনায় পুলিশ রাত পর্যন্ত কোন মামলা রুজু করেনি। নারকেলডাঙাতে খাল ধারের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পরেও ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গেলে সেখানে স্থানীয় কাউন্সিলরের গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর সংঘর্ষ বেঁধেছিল। সেই ঘটনায় স্থানীয় কাউন্সিলরকে শোকজ করেছিল দল।

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?