মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। ২০১২ সালের একটি মামলায় জামিনযোগ্য ধারায় এই পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার মুম্বাইয়ের একটি ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দিয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, ২০১২ সালে একটি পাঁচতারা হোটেলে এক NRI-এর উপর হামলার ঘটনার সাক্ষী ছিলেন তিনি। কিন্তু বারবার বলার পরেও আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য হাজিরা দেননি মালাইকা।।

পাঁচতারা হোটেলে NRI শিল্পপতির উপর হামলার ঘটনায় অভিযোগ রয়েছে অভিনেতা সইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। গত ১৫ মার্চ আদালত মালাইকা আরোরা ও তাঁর বোন অভিনেত্রী অমৃতা আরোরা লাদাখের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। অমৃতা ২৯ মার্চ সাক্ষ্য দিলেও মালাইকা আসেননি। ফলে আদালত তাঁর বিরুদ্ধে ৫,০০০ টাকার জামিনযোগ্য পরোয়ানা জারি করে এবং ২৯ এপ্রিলের মধ্যে ওয়ারেন্ট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়।

২০১২ সালে, মালাইকা আরোরা, সইফ আলি খান সহ অন্যান্যরা দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচ তারা রেস্তোরাঁয় ডিনার সারছিলেন। সেই সময় তাঁদের এক NRI শিল্পপতির সঙ্গে তর্কাতর্কি হয়। পরিস্থিতি হাতাহাতির পর্যায়েও পৌঁছায়। পুলিশ রিপোর্ট অনুযায়ী, ২০১২ সালের ২১শে ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং প্রবাসী ভারতীয় ইকবাল মীর শর্মা কোলাবা থানায় সইফ আলি খান, অমৃতার স্বামী শাকিল লাদাখ এবং তাঁদের বন্ধু শিল্পপতি বিলাল আমরোহির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন হামলায় নাকে ঘুষি মারার ফলে তাঁর নোজ বোন ইঞ্জুরি হয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে