বিজেপিতে সামিল হলেন প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাজনীতি ছেড়ে ফের বাইশ গজে ফিরে গিয়েছেন প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার গৌতম গম্ভীর। আর এবার বাইশ গজ ছেড়ে রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার কেদার যাদব। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দদেবেন্দদ্র ফড়নবিশের উপস্থিতিতে পদদ্ম পতাকা হাতে নেন ৩৯ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার।

আচমকাই রাজনীতিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেদার সাংবাদিকদের বলেন, ‘২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসীন হওয়ার পরেই সাধারণ মানুষের প্রাণের দল হয়ে উঠেছে বিজেপি। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করে চলেছেন তাতে আমি অনুপ্রাণিত। মানুষের জন্য কাজ করার তাগিদদ থেকেই বিজেপিতে যোগ দিয়েছি।’ ক্রিকেট ময়দানের মতো রাজনীতির ময়দানেও সফল হবেন বলে আশাবাদী প্রাক্তন জাতীয় ক্রিকেটার।

১৯৮৫ সালের ২৬ মার্চ পুণেতে জন্ম কেদার যাদবের। ব্যাটসম্যানের পাশাপাশি আংশিক সময়ের স্পিনার হিসাবেও দায়িত্ব সামলেছেন। ২০১৪ সালের ১৬ নভেম্বর ২৯ বছর বয়সে ভারতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদদিনর ম্যাচ খেলেন। দেশের হয়ে ৭৩টি একদিনের ম্যাচ খেলে করেছেন ১,৩৮৯ রান। গড় ৪২.০৯। পাশাপাশি ২৭টি উইকেটও পকেটে পুরেছেন। একদিনের ক্রিকেটের পাশাপাশি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের জারসি গায়ে ৯টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মাত্র ১২২ রান করেছেন। তবে জাতীয় দলের জার্সি গায়ে কখনও টেস্ট ক্রিকেট খেলার সুযোগ হয়নি কেদার যাদবের।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার