আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানসিক উত্তেজনা বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎকণ্ঠা- কেমন যাবে আজকের দিনটা

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে মঙ্গলের ঊষা, বুধে পা, যথা খুশি তথায় যা। আজ বুধবার (৯ এপ্রিল) কেমন যাবে আপনার রাশিফল?  

মকর: মানসিক উত্তেজনা ও ক্রোধ বৃদ্ধি পাবে। শারীরিক দিক থেকে ম্যাজমেজে ভাব ও অস্বস্তিবোধ করবেন। কারও সাথে অযথা বাদানুবাদ ও কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে পড়বেন। কোনও প্রচেষ্টায় নৈরাশ্য। অকারণ ব্যয় বৃদ্ধি, কোনও কাজের দায়িত্বভার গ্রহণ এবং টুকটাক আঘাত ও মনের উপর চাপ বৃদ্ধি। কর্মক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি হবে। আর্থিক টানাটানি চলবে। শুভকর্মে অর্থ ব্যয় হবে।

কি রঙের পোশাক পরবেন : সবুজ, আকাশি, হালকা বা গাঢ় হলুদ

বৃষ: দিনের অধিকাংশ সময় মানসিক দিক থেকে বিব্রত বোধ করবেন। কোনও প্রচেষ্টা আশা ভঙ্গ করবে। নতুন দ্রব্য কেনাকাটা ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। মনোমালিন্যের সৃষ্টি হবে। আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা। অন্যের বাড়িতে নিমন্ত্রণ। কর্মক্ষেত্রের পরিবেশ ও দেহ মেজাজ নষ্ট করবে। ন্যায্য প্রাপ্তিতে বাধা। নতুন যোগাযোগ আসবে। পূর্বের তুলনায় আয়বৃদ্ধি ।

কি রঙের পোশাক পরবেন : সাদা, উজ্জ্বল হালকা আকাশি

তুলা: আজ দিনটা কেমন কাটবে : মানসিক অস্থিরতা ও শারীরিক ম্যাজমেজে ভাব পূর্ণ বর্তমান। কর্মক্ষেত্র পূর্বের তুলনায় সামান্য আশাপ্রদ। আয়ের ক্ষেত্রে সামান্য উদ্বেগ থাকলেও আয় বাড়বে। কারও সাথে বাদানুবাদ। গুরুজনের বিরক্তি ভাজন হওয়া। টুকটাক আঘাত বা রক্তপাত যোগ বর্তমান। প্রেমপ্রীতির ক্ষেত্রে দুশ্চিন্তায় মন আচ্ছন্ন থাকবে এবং মতবিরোধের আশঙ্কা।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হালকা আকাশি

বৃশ্চিক:  কর্মক্ষেত্র উদ্বেগ, শারীরিক আমেজ নষ্ট। আর্থিক ব্যাপারে দুর্ভাবনা বর্তমান থাকবে। কোনও যোগাযোগে আশাহত। কোনও পরিকল্পনা বিলম্বিত। মানসিক চাঞ্চল্য ও উত্তেজনা বৃদ্ধি। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে আতিথ্য গ্রহণ। উৎসাহবর্ধক সংবাদ পাবেন। কারও সহায়তা উপকার করবে। কাজকর্মে কোনও ভুল হতে পারে। সামান্য আঘাত লাগতে পারে।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা

Published by:

Share Link:

More Releted News:

খাপ্পার রাজযোগের কোপ, ভাগ্যচক্রে বিপদের মেঘ, সতর্ক থাকতে হবে ৪ রাশির জাতকদের

জ্যৈষ্ঠের শেষ থেকে বুধের উল্টো গতি শুরু, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

শনির কুদৃষ্টি, রাস্তায় ধীর গতিতে গাড়ি চালান, দুর্ঘটনার সম্ভাবনা, পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে…

আজকের রাশিফল: জীবনে কঠিন চ্যালেঞ্জ আসবে, পালিয়ে নয়, মুখোমুখি হয়ে সমাধান করুন…

মঙ্গল-বৃহস্পতির মিলনে ‘লাভ’ যোগের সৃষ্টি, উন্নতির পথ প্রশস্ত হবে ৪ রাশির জাতকদের

আজ মানসিক চাপ ভোগাবে, কর্মক্ষেত্রে অশান্তি, বিদেশে ভ্রমণের সুযোগ…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ