গুজরাত বনাম রাজস্থানের হাইভোল্টেজ ম্যাচে কে এগিয়ে? কী বলছে পরিসংখ্যান?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে আজ বুধবার (৯ এপ্রিল) আরও একটি হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে শুভমন গিলের গুজরাত টাইটান্স (GT) ও রাজস্থান রয়্যালস (RR)। এই ম্যাচ সরাসরি দেখা যাবে Star Sports-এ এবং অনলাইন স্ট্রিমিং হবে JioHotstar-এ।

GT বনাম RR: এক নজরে হেড টু হেড পরিসংখ্যান

এই দুই দল এখনও পর্যন্ত ৬ বার পরস্পরের বিরুদ্ধে খেলেছে। তার মধ্যে গুজরাত জয় পেয়েছে ৫ বার, আর রাজস্থান জিতেছে মাত্র একবার।

ম‍্যাচ          GT জয়        RR জয়           সর্বোচ্চ রান (GT)     সর্বোচ্চ রান (RR)     সর্বনিম্ন রান (GT)         সর্বনিম্ন রান (RR)

৬                  ৫                                     ১                      ১৯৯                       ১৯৬                             ১৭৭                             ১১৮

গুজরাত পরিষ্কারভাবেই এগিয়ে রয়েছে, কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, সেটা ভুললে চলবে না!

GT বনাম RR: সম্ভাব্য একাদশ

গুজরাত টাইটান্স:

শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, আর সাই কিশোর, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, ইশান্ত শর্মা

রাজস্থান রয়্যালস:

সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকশানা, জোফ্রা আর্চার, যুধবীর সিং চরাক, সন্দীপ শর্মা

পিচ ও আবহাওয়ার আপডেট

পিচ রিপোর্ট:

এই মাঠে পিচ সাধারণত ব্যাটারদের পক্ষে থাকে। এর আগেও এখানে ২০০+ স্কোর হয়েছে। ফলে আজকেও আমরা একটি হাই-স্কোরিং ম্যাচ দেখতে পারি। ইনিংসের শেষ দিকে স্পিনাররা কিছুটা সাহায্য পেতে পারেন।

আবহাওয়া রিপোর্ট:

আজকের আবহাওয়া বেশ গরম থাকবে – তাপমাত্রা পৌঁছতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা কম, মাত্র ১৩%। ফলে খেলোয়াড়দের জন্য ম্যাচটা হতে পারে বেশ কষ্টসাধ্য।

GT ও RR দুই দলই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে মরিয়া। শক্তিশালী ব্যাটিং লাইনআপ, আগ্রাসী বোলিং, আর অনবদ্য ফিল্ডিং – সব কিছু মিলিয়ে এই ম্যাচ হতে চলেছে সেরা ম্যাচ।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক