লেজেন্ড ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন ঝুলন গোস্বামী

এই লিগে খেলবেন অবসর নেওয়া ক্রিকেটাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একটি পালক যুক্ত হল দেশ এবং বাংলার খ্যাতনামা মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর মুকুটে। বিগ ব্যাশের পর এবার লেজেন্ড ক্রিকেট লিগের তথা এলসিএসের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন তিনি। এই লিগে খেলবেন অবসর নেওয়া ক্রিকেটাররা। তাদের নিয়ে এই প্রথমবার হতে চলেছে পেশাদার ক্রিকেটকে বিদায় জানানো ক্রিকেটারদের নিয়ে লিগ। আগামী ২০ জানুয়ারি থেকে ওমানের মাটিতে বসতে চলেছে এই টুর্নামেন্টের আসর।

আর এই লেজেন্ড ক্রিকেট লিগে খেলবে মোট তিনটি দল। সেগুলি হল ভারত, এশিয়া এবং অবশিষ্ট বিশ্ব একাদশ। আর লিগের সবথেকে বড় চমক হল প্রতিটি ম্যাচই পরিচালনা করবেন মহিলা ম্যাচ অফিসিয়ালরা। যেটা খুবই ভালো একটা দিক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এই প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়ার পর ঝুলন বলেন,’এটা একটা দারুন উদ্যোগ। এটার একটা অংশ হতে পেরে আমি খুবই গর্বিত এবং ভীষণ খুশি। ক্রিকেটের কিংবদন্তিরা আবার ২২ গজে নামবেন যেটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। আর মহিলা অফিসিয়ালদের জন্যও অনেক শুভ কামনা রইল’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার