‘মোদি জি, মেলোনি জি কে পিছে…..’ এবার প্রধানমন্ত্রীকে নিশানা কুণাল কামরার

যেখানে তিনি পরোক্ষভাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মোদির একতরফা প্রেমের ইঙ্গিত দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিতর্ককে যেন যেচেই স্বাগত জানাচ্ছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরা। একনাথ শিন্ডে, নির্মলা সীতারামন, শিবসেনাদের পর এবার কুণাল কামরার নিশানায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ইতালি র প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন কুণাল কামরা। নরেন্দ্র মোদির সঙ্গে জর্জিয়া মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস মোটামুটি সবারই জানা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক মেমেও রয়েছে। এবার মোদি-মেলোনিকে নিয়ে নতুন প্যারোডি শেয়ার করলেন কুণাল কামরা।

যেখানে তিনি পরোক্ষভাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মোদির একতরফা প্রেমের ইঙ্গিত দিয়েছেন। সঙ্গে মোদিকে কটাক্ষ করে বলেছেন, কীভাবে মেলোনিকে ছাড়া পরবর্তী ২০ বছর কাটাবেন মোদি? প্যারোডিতে কামরা বলেন, “মোদি জি, মেলোনি জির পেছনে পিজ্জা পান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ধোকলা পিজ্জা কলা বানানো শেখাচ্ছেন। আরে মোদী জি, ভালবাসায় রয়েছে ভাই! রোজ রাত ১.৩০ টার সময়ে মেলোনির সঙ্গে ফোনে বাতালাপ সারেন মোদি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Kunal Kamra (@kuna_kamra)

ভিডিওটির শিরোনামে আবারও শাহরুখ খানের আইকনিক গান বাদশা ও বাদশা জুড়ে দিয়েছেন কুণাল কামরা। মোদি জির ছবি শেয়ার করে কুণাল কামরা গেয়েছেন যে, ‘ঝুঠা হু ম্যায়, কাতিল ভি হুঁ, সব ঘোটালো ম্যায়, শামিল ভি হুঁ। এমপি চুরানা, কণ্ঠ দাবানা, বাস ইয়াহি মেরা কাসুর। ওয়াদোন সে আপনে মুক্তা নাহি, পূর্ণ উনহে কাভি করতা না, তামাশা হো তামাশা।” এই ভিডিও নিয়েও যে, বিতর্কের সূত্রপাত শুরু হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে প্যারোডি বেঁধে প্রথম সংবাদের শিরোনাম আসেন কুণাল কামরা। যেখানে কুণাল কামরা একাধিক শিন্ডেকে বিঁধে প্যারোডি বেঁধেছিলেন। এরপরেই শুরু হয় বিতর্ক তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়।

শিবসেনাকর্মীরা একেবারে কোমরে গামছা বেঁধে কুণাল কামরার বিরুদ্ধে একাধিকবার দাবি করেন। যদিও বর্তমানে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন কুণাল কামরা। এদিকে বুধবার, কামরা জানিয়েছেন যে, সলমান খানের বিগ বস ১৯-এর আসন্ন সিজনের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তা তিনি প্রত্যাখ্যান করেছেন। এবং তাঁদের জানিয়ে দিয়েছেন, বিগবসে যাওয়ার চেয়ে মানসিক হাসপাতালে যাওয়া ভাল।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক