স্বামীর গুলিতে ঝাঁঝরা কেন্দ্রীয় মন্ত্রী জিতনরামের নাতনি, ফেরার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: নিজের স্বামীর হাতেই খুন হলেন মোদি মন্ত্রিসভার সদস্য তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজির নাতনি। খুনের পরেই ফেরার নাত জামাই। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ অভিযুক্তকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

গয়া পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ‘কেন্দ্রীয় মন্ত্রী তথা হিন্দুস্থান আওয়াম মোর্চার সুপ্রিমো জিতনরাম মাজির দূর সম্পর্কের নাতনি সুষমা কুমারীর বিয়ে হয়েছিল অতরি থানার তেতুয়া গ্রামে। বিয়ের কয়েক মাস বাদেই স্বামী রমেশ কুমারের সঙ্গে সুষমার দাম্পত্য কলহ শুরু হয়। বুধবার সকালেই পটনা থেকে নিজের গ্রামের বাড়িতে ফেরেন রমেশ। বাড়িতে ফিরেই স্ত্রী সুষমাকে নিজের শোওয়ার ঘরে ডেকে নেন। সেখানে ফের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া চলাকালীন আচমকাই স্ত্রীর উপরে গুলি চালান রমেশ। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুষমার। গুলির শব্দ শুনে বাড়ির লোকজন ও পড়শিরা দৌড়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছেন সুষমা। ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন রমেশ।’

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে সুষমার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এএনএমএমসিএইচে পাঠায় পুলিশ। ফেরার রমেশ কুমারকে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। মৃতা সুষমার বোন, পুণম কুমারী সাংবাদিকদের জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্যকলহ চলছিল। দুই পরিবারের তরফেই সুষমা ও রমেশের মধ্যে ঝগড়া মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দাম্পত্য কলহ যে এমন মর্মান্তিক জায়গায় পৌঁছবে তা ভাবতে পারেননি পরিবারের সদস্যরা।’

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার