৫ বছরের শিশুকে ধর্ষণ-খুনে জড়িত নরপিশাচকে আমৃত্যু কারাবাসের সাজা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে  অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০২০ সালে ঘটা এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উত্তর প্রদেশের একটি বিশেষ আদালত এই আদেশ দিয়েছে।

দোষীর নাম মহম্মদ রইস। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন অর্থাৎ পকসোর ধারায় বিশেষ আদালত মহাম্মদ রইসকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৬০,০০০ টাকা জরিমানাও করেছে। আদালত থেকে এই সংবাদ জানিয়েছেন বিশেষ জেলা সরকারি আইনজীবী সন্ত প্রতাপ সিং জানিয়েছেন।

কী ঘটেছিল ২০২০ সালে

২০০ সালের ২২শে ফেব্রুয়ারি রাতে দরগা শরীফ থানার অন্তর্গত একটি এলাকায় ওই পাঁচ বছরের শিশুকন্যাটি বাবা-মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল। কিন্তু ঘুম থেকে উঠে বাবা মা আরফ তাঁদের মেয়েকে দেখতে পাননি। পরদিন সকালে শিশুটির মৃতদেহ একটি বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। শিশুটির  শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

মেয়ের বস্তাবন্দি দেহ উদ্ধারের পর শিশুটির বাবা পুলিশের কাছে অভিযোগ জানায়। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে তদন্তে রইসের জড়িত থাকার বিষয়টি পাওয়া যায় এবং তাকে গ্রেফতার করা হয়।

জেলা সরকারি আইনজীবী জানিয়েছেন, সেই বছরেরই  ৮ মার্চ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং পকসো আইনের অধীনে রইসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অবশেষে ২০২৫ এ হল সাজা ঘোষণা।

বিশেষ জেলা সরকারি আইনজীবী সন্ত প্রতাপ সিং এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে বলেছেন,”বিশেষ অতিরিক্ত দায়রা জজ (পকসো) দীপকান্ত মণি এই সাজা ঘোষণা করেছেন। মহম্মদ রইসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড হবে দোষী ব্যক্তির।”  সরকারি আইনজীবী আরও জানান যে আদালতের নির্দেশে জরিমানার পুরো অর্থই নির্যাতিতার মাকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা