Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘টয়লেট-এক প্রেম কথা’ নিয়ে রসিকতা, জয়া বচ্চনকে ‘বোকা’ সম্বোধন অক্ষয়ের

অক্ষয় কুমারের 'টয়লেট-এক প্রেম কথা' ছবিটি সম্পর্কে তুমুল সমালোচনা করছিলেন সমাজ বাদী পার্টির সাংসদ তথা কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় কুমারের ‘টয়লেট-এক প্রেম কথা’ ছবিটি সম্পর্কে তুমুল সমালোচনা করছিলেন সমাজ বাদী পার্টির সাংসদ তথা কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চন। প্রকাশ্যে ছবিটি দর্শকদের দেখতে নিষেধ করেছিলেন জয়া বচ্চন। ২০১৭ সালে ছবিটি রিলিজ করেছিল। গ্রাম্য পরিবেশের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল ছবিটি। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধেছিলেন ভূমি পাডনেকর। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে ছবিটি নিয়ে তুমুল সমালোচনা করেছিলেন জয়া বচ্চন। সঙ্গে ছবিটির নির্মাতা এবং অভিনেতাদের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছিলেন প্রবীণ অভিনেত্রী। সিনেমার শিরোনাম নিয়েও মন্তব্য করেছিলেন। বলেছিলেন, তিনি কখনই এই ছবিটি দেখবেন না।

‘টয়লেট:এক প্রেম কথা’, এটি কোনও ছবির শিরোনাম হল? এটি প্রচারমূলক স্টান্ট ছাড়া আর কিছুই নয়! এবার জয়া বচ্চনের সমালোচনা নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার। শুক্রবার (১১ এপ্রিল) আসন্ন ‘কেশরি 2’ সিনেমার সাংবাদিক ইভেন্টে অক্ষয় কুমারকে জয়া বচ্চনের বিতর্কিত মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে অভিনেতা বলেন, ‘আমি জানি না কেউ আমার ছবি নিয়ে সমালোচনা করে। শুধুমাত্র একটি বোকাই আমার ছবি নিয়ে সমালোচনা করতে পারে। আমি প্যাডম্যান, টয়লেট: এক প্রেম কথা, কেশরি ১ এবং কেশরি ২-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছি। আমি আমার হৃদয় দিয়ে ছবিগুলোতে অভিনয় করেছি। তাই এই ধরনের ছবিতে সমালোচনা করা বোকামি হবে। এটি এমন একটি চলচ্চিত্র, যা সমাজের অগ্রগতি ঘটাবে। আমি মনে হয় না, এই ছবি নিয়ে কেউ ভুলভাল মন্তব্য করতে পারে।’

এরপর জয়া বচ্চনের সমালোচনামূলক মন্তব্য নিয়ে খিলাড়ি কুমার বলেন, ‘এখন যদি জয়াজি আমার ছবি নিয়ে সমালোচনা করে থাকেন, তাহলে অবশ্য তা ঠিক। সে যদি বিশ্বাস করে যে, আমার টয়লেটের মতো ছবি বানানো উচিত হয়নি তাহলে সে অবশ্যই সঠিক।’ প্রসঙ্গত, একটি অনুষ্ঠানে প্যাডম্যান ও টয়লেট নিয়ে কথা বলার সময়ে জয়া বচ্চন বলে ছিলেন, ‘প্যাডম্যান ও টয়লেট ছবিগুলি দেখে নাও। আমি কখনই এমন সিনেমা দেখতে যাবো না। এটা কী কোনও শিরোনাম হল?’ এরপরেই শুরু হয় বিতর্ক। কারণ চাঁচাছোলা কথাবার্তার জন্যে জয়া বচ্চনের রেপুটেশন একেবারে হাই। কাজের ক্ষেত্রে, বর্তমানে অক্ষয় কুমার তাঁর আসন্ন ছবি ‘কেশরি 2’ নিয়ে পর্দায় কামব্যাক করছেন। ছবিটি ১৮ এপ্রিল মুক্তি পাবে। ছবিতে মাধবন ও অনন্যা পাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।

 

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল