ওয়াকফ বিরোধী আন্দোলনে উত্তাল মুর্শিদাবাদ, বাতিল একাধিক ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: সুতি ও সামশেরগঞ্জে অশান্তির জেরে রেল – সড়ক স্বাভাবিক পরিষেবা ব্যাহত। অশান্তির জেরে আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার সহ পাঁচটি ট্রেনের রুট বদল ও বাতিল। এদিন আটকে পড়ে কামাখ্যা পুরি এক্সপ্রেস সাহেবগঞ্জ আজিমগঞ্জ প্যাসেঞ্জার নবদ্বীপ ধাম এক্সপ্রেস ধুলিয়ান – নিমতিতার মধ্যেও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে মালদা ও মুশিদাবাদ জেলায় বহু ট্রেন যাত্রী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন।নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে ধুন্ধুমারকাণ্ড মুর্শিদাবাদের সুতিতে ।শুক্রবার দুপুর থেকে উত্তেজনা ছড়ায় । সুতির সাজুর মোড়ে(Suti Sajua Crossing) এক কিশোর গুলিবিদ্ধ হন। ওই কিশোর মাসির বাড়ি থেকে ফিরছিলেন বলে পরিবারের দাবি। তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সুতিতে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ায় পাশাপাশি ভাঙচুর করা হয়। সুতিতে সরকারি বাসে হামলা চালানো হয়। একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সুতিতে অশান্তির জেরে রেল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উত্তরবঙ্গগামী বাস পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়।

সামসেরগঞ্জের ডাকবাংলোর পর সুতির সাজুর মোড়ে প্রথমে NH-12 রাস্তা অবরোধ ও পরে পুলিসের সঙ্গে খন্ড যুদ্ধ বাঁধে ।পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায় । এখানেই পরে পুলিশ গুলি চালালে একজন কিশোর বুকে গুলিবিদ্ধ হন। মুর্শিদাবাদের ঘটনায় রাজ্য পুলিশের অন্যতম সিনিয়র আইপিএস অফিসার অজয় কুমার নন্দাকে দ্রুত জঙ্গিপুরে যাওয়ার নির্দেশ দিল নবান্ন(Nabanna)। অন্যদিকে, লালগোলায় ‘ওয়াকফ’ আইনের বিরুদ্ধে পথে জনতা, কুশপুতুল দাহ ও পতাকা মিছিলে উত্তপ্ত পরিবেশ। শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ মুর্শিদাবাদের লালগোলা এলাকার মানুষ ‘ওয়াকফ’ আইনের বিরোধিতায় পথে নামলেন। মানিকচক থেকে যশইতলা পর্যন্ত পায়ে হেঁটে মিছিল শুরু হয় জাতীয় পতাকা হাতে নিয়ে। এই প্রতিবাদ মিছিলে অংশ নেন লালগোলার অন্তর্গত আইড়মাড়ি অঞ্চলের তিনটি গ্রাম থেকে আসা কয়েক হাজার মানুষ।বিক্ষোভকারীদের মুখে শোনা যায় স্লোগান— “কালা আইন মানছি না, মানবো না”, “হিন্দু-মুসলিম ভাই ভাই”, “ওয়াকফ আইন বাতিল চাই”।

মিছিলকারীদের দাবি, এই আইন ধর্মীয় বৈষম্যের ভিত্তিতে তৈরি, এবং তা দেশের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতাকে আঘাত করছে।প্রতিবাদ আরও তীব্র হয় যখন মিছিলে মোদী ও অমিত শাহর কুশপুতুল নিয়ে আসা হয়, যা পরে রাজ্য সড়কের ওপর আগুন দিয়ে দাহ করার পরিকল্পনা জানানো হয়। এই ঘটনার জেরে লালগোলা থানার পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী এবং চলছে টহলদারি।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য কড়া নজর রাখা হচ্ছে। মিছিল শান্তিপূর্ণ থাকলেও উত্তেজনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না প্রশাসনের আধিকারিকরা।শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই চলছে, তবে প্রশাসন সতর্ক। এদিকে সুতিতে গোলমাল এর ঘটনায় পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিক্ষোভকারীদের বাধা দেওয়ার পরেই তারা পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করেছে। শুধু তাই নয় পাথর ছোড়া হয়েছে। এতেই বেশ কয়েকজন পুলিশ কর্মী ও পথ চলতি নিরীহ মানুষ আহত হন।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার(SP) আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রথমে লাঠিচার্জ এবং পরে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের মধ্যে থেকে বেশ কিছু যুবক ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি ভাঙচুর করতে শুরু করলে পুলিশ বাধা দেয়। বেসরকারি দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের শান্তি বজায় রাখতে এবং আইন মেনে আন্দোলন করতে আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভের জেরে শুক্রবার পূর্ব রেলের(Eastern Rail) আজিমগঞ্জ নিউ ফারাক্কা শাখায় ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত হয়েছে। ধুলিয়ানগঙ্গা স্টেশনের কাছে রেল লাইনের উপরে কয়েক হাজার মানুষ বসে বিক্ষোভ দেখায়। এর ফলে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে থাকে। এই বিক্ষোভের দরুন ধুলিয়ানগঙ্গা ও নিমতিতা স্টেশনের(Nimtita Station) মাঝে ট্রেন চলাচলে বিপর্যয় নেমে এসেছে বলে পূর্ব রেল দাবি করে। রাতের দিকে বিএসএফ কর্মীদের নামানো হয় বলে একটি সূত্র জানায়। তবে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এর সত্যতা স্বীকার করা হয়নি।

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?