নাগপুরের অ্যালুমিনিয়াম ফয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বিস্ফোরণে নিহত ৫

গুজরাতের পর এবার মহারাষ্ট্রের নাগপুরে। একটি অ্যালুমিনিয়াম ফ্রয়েল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাঁচ শ্রমিকের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুজরাতের পর এবার মহারাষ্ট্রের নাগপুরে। একটি অ্যালুমিনিয়াম ফ্রয়েল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাঁচ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে নাগপুর জেলার উমরের তালুকে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগপুর গ্রামীণ পুলিশ। নাগপুর গ্রামীণ পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানিয়েছেন, ঘটনার সময় কারখানার ভিতরে ৮৭ জন শ্রমিক কর্মরত ছিলেন। জানা গিয়েছে, কারখানার পালিশ করা টিউবিং ইউনিটে বিস্ফোরণটি ঘটেছে। কারখানাটি উমরের তালুকে অবস্থিত। পালিশ করা টিউবিং অংশে বিস্ফোরণটি ঘটে। তবে এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়নি আগুন। দমকলকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং আগুন নেভানোর চেষ্টা চলছে। গ্রামীণ পুলিশ সুপার হর্ষ পোদ্দার আরও জানিয়েছেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ করা নিরাপদ নয়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। আগুন নেভানোর পর, যথাযথ তদন্ত শুরু করা হবে।

দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং এখনও পর্যন্ত ৫ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বাকিদের উদ্ধারের কাজ চলছে। আগুন লাগার কারণ এখনও অজানা। কর্তৃপক্ষ শীঘ্রই আরও বিস্তারিত জানাবে বলে আশা করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে, মুম্বইয়ের কুর্লা ফায়ার স্টেশনের বিপরীতে এলবিএস রোডে ফিনিক্স মলের ছাদে একটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। কিন্তু সেখান থেকে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ পরিদর্শক ধনজি জলক জানিয়েছেন, ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

 

আহতদের নাগপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত ১ এপ্রিল গুজরাতের বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ হয়েছিল। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ২০ জন। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছিলেন ছয়জন। গুজরাতের বনসকাঁথা জেলার একটি শিল্পাঞ্চলে আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। এছাড়া তার আগের দিনি পশ্চিমবঙ্গের ঢোলাহাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের আটজন মারা গিয়েছিলেন। তার মধ্যে রয়েছে একাধিক শিশু। বেআইনি ভাবে চালানো হচ্ছিল ওই আতশবাজি কারখানা, সেটাই দাবি করেছিল পুলিশ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার