প্রকৃতির তাণ্ডব! দিল্লি বিমানবন্দরে চরম ভোগান্তি যাত্রীদের, ধুলোঝড়ে বিলম্বিত ২০৫ টি বিমান

তীব্র ধুলোঝড় এবং ঝোড়ো বাতাসের কারণে দিল্লি বিমানবন্দরে আটকে রয়েছে প্রায় ২০৫টি বিমান। কমপক্ষে ৫০টি বিমানকে গন্তব্য থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির তাণ্ডব! তীব্র ধুলোঝড় এবং ঝোড়ো বাতাসের কারণে দিল্লি বিমানবন্দরে আটকে রয়েছে প্রায় ২০৫টি বিমান। কমপক্ষে ৫০টি বিমানকে গন্তব্য থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় ১ ঘন্টা পরপর বিমান চলেছে। গতকাল থেকেই প্রকৃতির তাণ্ডবের কারণে দিল্লি বিমানবন্দর থেকে দেরিতে বিমান চলাচল করছে। তাতে বিপাকে পড়েছেন বিমানযাত্রীরা। এই বিষয়ে বিমানবন্দরের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “ধুলো ঝড়ের পরে, অনেক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক বিমান। যার ফলে দিল্লি বিমানবন্দরে তাঁদের বিমানের জন্যে অপেক্ষারত যাত্রীরা অসুবিধা পড়েছেন । ফলে বিমানবন্দরে যাত্রীদের উপচে পড়ার মতো ভিড় ছিল। অনেকেই পদদলিত হয়ে আহত হয়েছেন।” এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমানসংস্থা গুলি বিলম্বিত বিমানের সম্পর্কে এক্সে পরামর্শ জারি করলেও, অনেক হতাশ যাত্রীরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বুকিং করা একজন যাত্রী বলেছেন, “আমাদের দিল্লি থেকে মুম্বই যাওয়ার জন্য বিকেল ৪টায় একটি সংযোগকারী ফ্লাইট ছিল। আমাদের ফ্লাইটটি সন্ধ্যায় দিল্লিতে নামার কথা ছিল কিন্তু ধুলো ঝড়ের কারণে জরুরি ভিত্তিতে চণ্ডীগড়ে অবতরণ করা হয় আমাদের ফ্লাইটটি। এরপর রাত ১১টায় এটিকে ফ্লাইটটিকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়। তারপর আমাদের দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রাত ১২টায় আরেকটি ফ্লাইটে উঠতে বলা হয়। আমরা প্রায় ৪ ঘন্টা বিমানে বসেছিলাম। সকাল ৮টা বেজে গিয়েছে, এখনও বিমানবন্দরে আমরা অপেক্ষা করছি।’ একই বিমানে থাকা ৭৫ বছর বয়সী হুইলচেয়ারে করে এক মহিলা বলেন, “আমরা ১২ ঘন্টারও বেশি সময় ধরে আটকে আছি। ঝড়ের কারণে আমাদের ফ্লাইট ছাড়েনি। আমরা রাত ১১টা থেকে দিল্লি বিমানবন্দরে অপেক্ষা করছি।” অন্য একজন বলেছেন, “কলকাতা থেকে দিল্লিগামী ইন্ডিগোর ফ্লাইট সন্ধ্যা থেকে ৬ বার পুনঃনির্ধারণ করা হয়েছে। যাত্রীদের কথা চিন্তা করছে না বিমান সংস্থা। দিল্লি থেকে এখনও একটি ফ্লাইট ছাড়েনি।’

আরেকজন বলেছেন, “১৪ ঘন্টারও বেশি সময় ধরে দিল্লি বিমানবন্দরে আটকে আছি। আমাদের যাত্রীদের প্রতি তোমার কোনও যোগ্য বিচার করা হচ্ছে না।” অন্যদিকে এয়ার ইন্ডিয়া নির্দেশিকায় জানিয়েছে যে, বজ্রপাতের কারণে দিল্লিগামী এবং দিল্লি থেকে আসা তাদের কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে। যাত্রীদের ধৈর্য এবং বোঝার জন্যে অনুরোধ করছি।” ইন্ডিগো এবং স্পাইসজেট আরও জানিয়েছে যে, ‘দিল্লির প্রতিকূল আবহাওয়ার কারণে, দিল্লি বিমানবন্দরের কিছু ফ্লাইট প্রভাবিত হয়েছে। যাত্রীদের সর্বশেষ ফ্লাইট আপডেটের জন্য তাদের নিজ নিজ বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’ শুক্রবার সন্ধ্যায় দিল্লি এবং সংলগ্ন এলাকায় তীব্র ধুলোঝড় হয়েছে। কিছু অংশে ধুলোঝড় এবং মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। ঝড়ের কারণে রাজধানীর কিছু অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, রাস্তাঘাট, গাড়িতে গাছের ডাল পড়ে গিয়ে যান চলাচল ব্যাহত হয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার