দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Corona: বেলাগাম সংক্রমণ, শিগগিরই কড়া বিধি-নিষেধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটছে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশই ঊর্ধ্বমুখী। দৈনিক সংক্রমণ বেশ কয়েক মাস বাদে হাজারের গণ্ডি ছাড়িয়েছে। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ বেড়েছে স্বাস্থ্য আধিকারিকদের। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তার জন্য আগামী দু-একদিনের মধ্যে কড়া বিধি-নিষেধ চালু করা হবে বলে শনিবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে দেশে ফের আংশিক লকডাউন ঘোষণা করা হবে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

ইতিমধ্যেই দেশে সংক্রমণের ঊর্ধ্বমুখী রেখচিত্র দেখে ফের কঠোর বিধি-নিষেধ জারির জন্য স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ করেছে কোভিড নিয়ন্ত্রণে গঠিত বিশেষজ্ঞ কমিটি। সূত্রের খবর, সুপারিশে বলা হয়েছে, এই মুহুর্তে যদি দেশে কড়া বিধি-নিষেধ আরোপ করা না হয়, তাহলে গত বছর ডেল্টার সংক্রমণ যেভাবে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল, এবারেও তার পুনরাবৃত্তি ঘটবে।

এদিন স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে বলেন, ‘দেশে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৪০০ গুণ বেড়েছে। তা সত্বেও অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না। মাস্ক ছাড়াই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ফলে দেশকে কঠিন হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন। যেভাবে আশঙ্কাজনকভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে দু-একদিনের মধ্যেই কঠোর বিধি-নিষেধ ঘোষণা করা হবে।’ তবে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি এখনও আসেনি। আক্রান্তের হার কতটা বাড়ছে তা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলিকে ফের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ