পুত্রদের হাতে বাবার অস্থি গঙ্গায় সমর্পিত, হরিদ্বারে সম্পন্ন হল মনোজ কুমারের শেষকৃত্য

সম্পূর্ণ বৈদিক রীতিতে ব্রহ্মকুণ্ডে বিসর্জনটি সম্পন্ন হয়েছিল, নদীর তীরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে অভিনেতার ছেলেরা বাবার অস্থি বিসর্জন করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ১ সপ্তাহ কেটে গেল। ‘মিস্টার ভারত কুমার’ তথা কিংবদন্তি অভিনেতা মনোজ কুমার আর আমাদের মাঝে নেই। হাত শুক্রবার (৪ এপ্রিল) প্রয়াত হয়েছেন মনোজ কুমার। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। শুক্রবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভুবনজয়ী অভিনেতা। বেশিরভাগ দেশাত্মবোধক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত ছিল। অমিতাভ বচ্চন, রাজ বব্বর, প্রেম চোপড়া, রাজেশ খান্না, ধর্মেন্দ্রর মতো সমকালীন অভিনেতা ছিলেন মনোজ কুমার। তাই তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

বলিউডের তরুণ থেকে প্রবীণ সকলেই মনোজ কুমারকে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন। এছাড়াও তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে সামিল হয়েছিলেন অভিনেতার সকল সহকর্মীরা। আজ শনিবার সকালে হরিদ্বারের ‘হর কি পৌরি’তে মনোজ কুমারের অস্থি পবিত্র গঙ্গা নদীতে বিসর্জন দিলেন তাঁর ছেলে। এই অনুষ্ঠানে অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও উপস্থিত ছিলেন। সম্পূর্ণ বৈদিক রীতিতে ব্রহ্মকুণ্ডে বিসর্জনটি সম্পন্ন হয়েছিল, নদীর তীরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে অভিনেতার ছেলেরা বাবার অস্থি বিসর্জন করলেন। প্রয়াত অভিনেতার ছেলে কুনাল এবং বিশাল গোস্বামী, অন্যান্য আত্মীয়স্বজনদের সঙ্গে পরিবারের পুরোহিতের নেতৃত্বে অনুষ্ঠিত এই আচার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের পর কুনাল গোস্বামী বলেন, “ভস্ম গঙ্গায় বিসর্জন দেওয়া হয়েছে, এবং আমরা মা গঙ্গার আশীর্বাদে তার আত্মার শান্তি কামনা করি।”

 

জন্মসূত্রে মনোজ কুমারের নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। ১৯৩৭ সালের ২৪ জুলাই অ্যাবোটাবাদে (বর্তমানে পাকিস্তানে) জন্মগ্রহণ করেছিলেন মনোজ কুমার। দেশ বিভাগের পর তিনি পরিবারের সঙ্গে ভারতে চলে আসেন। উপকার, পূরব অর পশ্চিম এবং শহীদের মতো একাধিক ছবিতে দেশপ্রেমের প্রতীকী চিত্রায়ন করেছেন তিনি। মনোজ ১৯৬০ এবং ১৯৭০ এর দশক জুড়ে ভারতীয় চলচ্চিত্রের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন দক্ষ পরিচালক ও প্রযোজকও ছিলেন। তাঁর প্রথম পরিচালিত ‘উপকার’ ১৯৬৭ সালে দ্বিতীয় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। তাঁর অন্যান্য পরিচালিত চলচ্চিত্র ছবিগুলির মধ্যে রয়েছে ‘পূরব অর পশ্চিম’ (১৯৭০) এবং ‘রোটি কাপড়া অর মাকান’ (১৯৭৪) যা সমালোচক এবং বাণিজ্যিকভাবে উভয় ক্ষেত্রেই সফল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুমারের স্ত্রী শশী গোস্বামীকে লেখা একটি চিঠিতে প্রবীণ অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি লিখেছিলে, “কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা তার চলচ্চিত্রের মাধ্যমে ভারতের গর্বকে শক্তিশালীভাবে তুলে ধরেছেন। তার কাজ প্রজন্মকে দেশ ও সমাজের জন্য কাজ করার জন্য অনুপ্রাণিত করে চলবে।” ৫ এপ্রিল মুম্বায়ের পবন হংস শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় মনোজ কুমারের শেষকৃত্য সম্পন্ন হয়।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের