নিউজিল্যান্ডের পর্যটককে মরাঠি ‘গালি’ শেখাচ্ছে স্থানীয় যুবকরা, ভাইরাল ভিডিওতে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের বিভিন্ন সময় বিদেশিরা ভারতে ভ্রমণ করতে আসে। তাঁরা আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন। তার সঙ্গে আমাদের ব্যবহারেও মুগ্ধ হন। মহারাষ্ট্রে যেসব পর্যটকরা ঘুরতে আসেন তাঁরা সাধারণ রায়গড়, রাজগড়, শিবনেরি ইত্যাদি দুর্গ ঘুরে দেখেন। এরকমই একটি ঘটনায়, নিউজিল্যান্ডের একজন পর্যটক পুনেতে গিয়ে সিংহগড় দুর্গে ট্রেকিং করেন। সেখানে, ছত্রপতি শিবাজি মহারাজের সাহস এবং ঐতিহ্যের গল্প ভাগ করে নেওয়ার পরিবর্তে, একদল যুবক পর্যটকদের মরাঠি ভাষায় অশ্লীল গালিগালাজ শেখাচ্ছেন। এরকমই একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিদেশি পর্যটকটি সিংহগড় দুর্গে ট্রেকিং করার সময় একদল যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তারা তাঁকে কিছু মারাঠি ভাষা শেখায় এবং অন্য কাউকে বলতে উৎসাহিত করে। পর্যটকটি, যিনি এর অর্থ বুঝতে পারেননি, অজান্তেই সেই শব্দগুলি নিজের মুখে বলতে থাকেন। সেই দেখে ছেলের দলটি হাসাহাসি করে।

এই লজ্জাজনক ঘটনাটি অনলাইনে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, এবং ব্যাপকভাবে বিতর্কের সৃষ্টি হয়।Marathi slang

এই ঘটনার প্রতিবাদে একজন এক্স হান্ডেল ব্যবহারকারী লিখেছেন, “এই ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মহারাষ্ট্র পুলিশের কাছে আমার একটি অনুরোধ।”

 

আরেকজন লিখেছেন, “বিদেশি অতিথিদের সামনে যারা আমাদের ভারতীয় সংস্কৃতিকে কলঙ্কিত করছে, তাদের আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।”

তৃতীয় একজন ব্যবহারকারী এই বিষয় মন্তব্য করেছেন, “এটা খুবই লজ্জাজনক। লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে দুর্গ দেখতে এবং শিবাজি মহারাজের ইতিহাস দেখার জন্য দেশজুড়ে ভ্রমণকারী পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করা অমার্জনীয়। পুলিশের উচিত এই ধরনের অযোগ্য লোকদের উপযুক্ত শিক্ষা দেওয়া।”

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়