কোনা এক্সপ্রেসওয়েতে চলন্ত প্রাইভেট গাড়িতে ভয়ংকর আগুন, স্তব্ধ যান চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার সন্ধ্যার পর চলন্ত চলন্ত প্রাইভেট গাড়িতে আচমটাই আগুন লাগে। পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল ওই প্রাইভেট চার চাকা গাড়িটি। হঠাৎই কোনা এক্সপ্রেসওয়ে(Kona ExpressWay) ওপরেই মৌখালী ক্রসিং -এর পাশেই আগুন লেগে যায় ।ওই গাড়িটিতে ভেতরে চালক এবং যাত্রীসহ তিন থেকে চার জন ছিল। তারা ভয় পেয়ে প্রত্যেকে গাড়ি থেকে ছুটে বেরিয়ে যান ।তবে কি থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়।

অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। ঘটনার জেরে কোনা এক্সপ্রেসওয়ের যানজটের সৃষ্টি হয়। ট্র্যাফিক গার্ডের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে কোনা ট্রাফিক গার্ডের পুলিশ কর্তারা। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছয়। গাড়িটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গাড়ির টায়ার গুলি আগুন লেগে বিকট শব্দে ফেটে যায়।

এই অগ্নিকাণ্ডের দরুণ দীর্ঘক্ষণ কোনা এক্সপ্রেসওয়েতে এক দিকের যান চলাচল বন্ধ রাখে ট্রাফিক পুলিশ। দমকল কর্মীরা এসে আগুন নেভানোর পর ট্রেনের মাধ্যমে পুড়ে যাওয়া গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে হাওড়া কমিশনারেটের ট্রাফিক পুলিশ।ওই গাড়িটিতে যারা ছিলেন তাদের কাছ থেকে কি করে আগুন লাগলো তা জানার চেষ্টা করছে পুলিশ। মনে করা হচ্ছে গাড়িটিতে শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্রে শট সার্কিট থেকে আগুন লেগে যায়। তবে হতাহতের কোন খবর নেই।

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?