ধর্মীয় উৎসবে হিংসার ছবি নিয়ে বিজেপির ‘ভুয়ো’ পোস্ট! পাল্টা পোস্ট রাজ্য পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় উৎসবের দিনে হিংসার ভুয়ো ছবি বিজেপি পোস্ট করেছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে আসল ঘটনাস্থল উল্লেখ করে পাল্টা ছবি পোস্ট করা হল। অভিযোগ রাজ্য বিজেপির সমাজ মাধ্যমের পাতায় রবিবার বেশ কিছু অশান্তির ছবি একসঙ্গে করে পোস্ট করা হয়। এই প্রসঙ্গে পাল্টা পোস্ট করে রাজ্য পুলিশ জানিয়ে দেয় যে তাতে যে ছবিগুলি ব্যবহার করা হয়েছে এবং পূজা পার্বণের সময় গোলমাল হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তা পুরোপুরি ভুয়ো। ধর্মীয় উৎসবের সময় অশান্তি হয়েছে বলে যে ছবিগুলি দেখানো হয়েছে সেই ছবিগুলি বেশিরভাগ নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময় বলে রাজ্য পুলিশ(Westbengal Police) দাবি করেছে। সমাজ মাধ্যমে বিজেপির পক্ষ থেকে যে ছবিগুলি পোস্ট করা হয় তাতে দেখা যায় যে কোথাও রাস্তায় আগুন জ্বলছে কোন ছবিতে বিক্ষোভের হিংসাত্মক দৃশ্য।

এই ধরনের অশান্তিগুলি কোনোটিই রামনবমীর(Ramnavami) সময় কোনোটিকে বলা হয়েছে দুর্গাপূজার সময় এবং কোনটিকে বলা হয়েছে গণেশ চতুর্থীর সময় বিজেপির পক্ষ থেকে। সরস্বতী পুজোর সময় অশান্তি হয়েছে বলে যে ছবি দেখানো হয়েছে পুলিশের দাবি যে সেই অশান্তির ঘটনা উত্তরপ্রদেশের লখনৌয়ের জাতীয় নাগরিকবনী বিরোধী আন্দোলনের সময়ের ছবি। এই ধরনের ছবি এবং ঘটনাস্থল উল্লেখ করে উত্তর প্রদেশ অসাম কর্ণাটক বেঙ্গালুরু এইসব এলাকার ছবিগুলো দিয়ে রাজ্যের বিভিন্ন পুজো উৎসবের কথা উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবী কিন্তু তাতে কোন এলাকার নাম উল্লেখ করা হয়নি। এমনিতেই গত কয়েকদিন থেকে মুর্শিদাবাদে জঙ্গিপুর ,সুতি, সামশেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় হিংসাত্মক ঘটনা ঘটছে। এই পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় বাহিনী(Central Force) মোতায়েন করেছে রাজ্যের সর্বোচ্চ উচ্চ আদালত। রবিবার থেকে কেন্দ্রীয় বাহিনী সেখানে টহল দিচ্ছে। শান্তি রক্ষায় শুরু হয়েছে রুট মার্চ। বিএসএফের দক্ষিণবঙ্গের ফ্রন্ট ইয়ারের আইজি তরণী সিংহ শেখাওয়াত মুর্শিদাবাদের পৌঁছেছেন।

মুর্শিদাবাদের এই পরিস্থিতিতে রবিবার বিজেপির সমাজ মাধ্যমে এই ছবি পোস্টকে কেন্দ্র করে রাজ্য পুলিশের পাল্টা দাবি ভুয়ো পোস্ট করে ফের উস্কানিমূলক প্রচার শুরু হয়েছে। রাজ্যবাসীকে তাই সতর্ক করতে রাজ্য পুলিশ পাল্টা পোস্ট করে সজাগ থাকার আবেদন জানিয়েছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ(Kunal Ghosh)। তৃণমূলের সমাজ মাধ্যমের পাতায় বলা হয়েছে বিজেপির গোটা প্রচার ব্যবস্থা এখন বহু তথ্য ছড়ানোর কারখানা হয়ে উঠেছে তারা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন রাজ্যের ছবি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার হিংসা বলে প্রচার চালাচ্ছে। নতুন করে উস্কানি মূলক প্রচার শুরু হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার দাবি করেছেন মুশিদাবাদের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। যারা আতঙ্কে গঙ্গা পেরিয়ে মালদায় আশ্রয় নিয়েছেন তাদের ত্রাণ পৌঁছে দিয়েছে প্রশাসন। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার জানিয়েছেন, যারা অশান্তির কারণে ঘর ছেড়েছেন তাদের ফের ঘরে ফিরে আসতে চাইলে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?