‘সুশাসন বাবুর’ ‘উদ্বোধনের তিন দিনের মধ্যে ফাটল ৩,৮৩১ কোটির সেতুতে

মাত্র তিনদিন আগে রাজধানী পটনায় জেপি গঙ্গা পথ অর্থাৎ জেপি সেতুর উদ্বোধন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩,৮৩১ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী সাঙ্ঘাতিক! মাত্র তিনদিন আগে রাজধানী পটনায় জেপি গঙ্গা পথ অর্থাৎ জেপি সেতুর উদ্বোধন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩,৮৩১ কোটি টাকা। কিন্তু উদ্বোধনের মাত্র তিনদিনের মধ্যেই ব্রিজে ফাটল দেখা গিয়েছে। ব্রিজে ফাটলের একটি ভিডিও এখন সামাজমাধ্যমে ভাইরাল। যেখানে সেতুর মাঝখানে ফাটল স্পষ্ট। জানা গিয়েছে, পটনার দিদারগঞ্জের কাছে সেতুর A-3 নম্বর পিলারের উভয় লেনেই ফাটলগুলি দৃশ্যমান।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পটনার কঙ্গন ঘাট থেকে দিদারগঞ্জ পর্যন্ত নির্মিত এই গঙ্গা পথের উদ্বোধন করেছিলেন। এই সেতুর সাহায্য গঙ্গার উপর দিয়ে সহজেই যান চলাচলের পথ সহজ হবে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিহারের উভয় উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা, সড়ক মন্ত্রী নীতিন নবীন, বিধানসভার স্পিকার নন্দ কিশোর যাদব এবং অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকারি সূত্রের খবর, সেতু উদ্বোধনের পরেই শুরু হয়ে গিয়েছিলাম যান চলাচল। তখনই নবনির্মিত রাস্তায় যানবাহনের চাপ বাড়তে থাকে। যার ফলে রাস্তায় ফাটলের সৃষ্টি হয়েছে। কিন্তু অনেকেই সরকারের এই যুক্তিতে সম্মতি জানায়নি।

বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের অভিযোগ, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই সেতু নির্মাণের কাজ তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। নির্মাণ মানের উপর আপোষ করা হয়েছে। এবং জনগণের বিশ্বাসযোগ্যতা ফেরাতে তাড়াহুড়ো করে সেতু উদ্বোধন করা হয়েছে। যার কারণে সেতুতে ফাটল দেখা গিয়েছে। এছাড়াও প্রশ্ন উঠেছে, ঝড়- বৃষ্টির মধ্যেই উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আগমন, সেতু উদ্বোধন, এবং তারপরেই সেতুতে ফাটল দেখা দেওয়ার বিষয়টা প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে প্রশ্ন তুলছে!

অনেকের মত, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রযুক্তিগতভাবে পরীক্ষা-নিরীক্ষা না করেই সেতুর উদ্বোধন করা হয়েছে। যাতে চারিদিকে সরকারের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তবে বিহারে বড় সেতু বা সড়ক প্রকল্প নিয়ে বিতর্কের ঘটনা এই প্রথম নয়। নির্মাণাধীন সেতু ভেঙে পড়ার, রাস্তাঘাট ভেঙে পড়ার এবং অকাল ক্ষয়ক্ষতির একাধিক অতীত রয়েছে। এতে সরকারি যন্ত্রপাতির জবাবদিহিতা এবং পর্যবেক্ষণ ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার